চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরের ১৬৫ টপকালেই ফাইনালে কুমিল্লা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ষষ্ঠ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে শুরুতে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে উঠে যাবে।

হেরে যাওয়া দলের জন্য অবশ্য দ্বিতীয় সুযোগ থাকবে। তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে আরেকটি পরীক্ষার সুযোগ পাবে ফাইনালের দুয়ার খুলতে, সেজন্য খেলতে হবে এলিমিনেটরে জয়ী দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটে এসে শুরুটা ভালো হয়নি রংপুরের। ইনজুরিতে ছিটকে যাওয়া হেলসের জায়গায় ওপেন করতে নেমে ১ রানের বেশি অবদান রাখতে পারেননি মেহেদী মারুফ।

দ্রুত সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুনও। ব্যক্তিগত ৩ রানের সময় রানআউট হন। এরপর রাইলি রুশোকে নিয়ে সংগ্রহ বাড়ানোয় মন দেন ক্রিজ গেইল। দ্রুত রান তুলতে না পারলেও মাঝে মধ্যেই বড় শটে চেনারূপের আভাস দিচ্ছিলেন। শেষপর্যন্ত অবশ্য ৪৬ রানের বেশি আগাতে পারেননি ক্যারিবীয় তারকা। ৬ চার ও এক ছক্কায় তার ৪৪ বলের ইনিংসটি থামে মেহেদীর বলে পেরেরাকে ক্যাচ দিয়ে।

ফিরে যাওয়া ডি ভিলিয়ার্সের জায়গায় নেমে ৩ রানের বেশি করতে পারেননি রবি বোপারাও। রুশো তখনও ছিলেন। বেনি হাওয়েলকে নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়েছেন। দুজনে যোগ করেছেন ৭০ রান।

রুশো ৪ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৪৪ করে ফিরলে ভাঙে জুটি। হাওয়েল শেষঅবধি ছিলেন। তুলে নিয়েছেন ফিফটি। দলকে দেড়শ পার করিয়ে দেয়ার পথে তার অবদান ৫৩, ২৮ বলের ইনিংসটিতে ৩ চার ও ৫ ছক্কার মার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাবিপিএল-২০১৯বিপিএল-৬রংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT