অপরাধ

যৌন হয়রানির ঘটনায় ফুটেজ দেখে জড়িতদের দ্রুত শাস্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

গত ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে শিক্ষার্থীকে যৌন হায়রানির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ মার্চ বাংলামোটরে শিক্ষার্থী শ্লীলতাহানির যে ঘটনা ঘটেছে তা সত্য। সিসিটিভির ফুটেজে এ ঘটনা দেখা গেছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

বিএনপি নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা জ্বালাও পোড়াও মামলার আসামি। নিরাপরাধ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

বুধবার ঐতিহাসিক ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগের আশপাশের বিভিন্ন এলাকায় ইভটিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির অভিযোগের খবর ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বিষয়:৭ মার্চের সমাবেশ স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…