নারী এককে ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সিমন ম্যানুয়েল এবং কানাডার পেনি অলেকসিয়াক।
ম্যানুয়েল(২০) এবং অলেকসিয়াক(১৬) উভয়েই একই সময়ে সাঁতার শেষ করায় এ ইভেন্টের পদকটি ভাগাভাগি হয়ে যায়। তারা সাঁতার শেষ করতে সময় নেন ৫২.৭০ সেকেন্ড। যা নারী একক ১০০ মি. ফ্রিস্টাইলে নতুন অলিম্পিক রেকর্ড।
সুইডিশ সাঁতারু সারাহ জোসস্ট্রম এ ইভেন্ট ব্রোঞ্জ জিতে নেন। অস্ট্রেলিয়ান দুই বোন ব্রোন্টে এবং কেট ক্যাম্পেল যথাক্রমে চতুর্থ এবং ষষ্ঠ অবস্থানে থেকে সাঁতার শেষ করেন।
সর্বশেষ লন্ডন অলিম্পিকে অস্ট্রেলিয়ান এ দু’বোন ২০০০মি. সাঁতারে যৌথভাবে স্বর্ণ লাভ করেন। সেবার যুক্তরাষ্ট্রের গ্রে হেল এবং অন্থনি আরভিন যৌথভাবে ৫০ মিটার ফ্রিস্টাইলে ওই যৌথ স্বর্ণ লাভ করেছিলেন।








