অপরাধ

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

ন্যায়বিচার সম্পর্কিত গেজেট ও পাল্লা সহ বিচারকের মঞ্চের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারকের গেজেট ও পাল্লা সহ বিচারালয় বা আদালতের দৃশ্য, যা আইনের প্রতিষ্ঠা ও বিচার প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হবিগঞ্জের বাহুবলে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে বেকসুর খালাস প্রদান করেছেন।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক সুদীপ্ত দাশ এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী হলো জেলার বাহুবল উপজেলার লাকুড়ীপাড়া গ্রামের সৈয়দ জিতু মিয়ার ছেলে সৈয়দ হেলাল মিয়া (২৪)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার বড়গাও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর কন্যা লাভলী আক্তারকে বিয়ে করেন একই উপজেলার লাকড়ীপাড়া গ্রামের দণ্ডপ্রাপ্ত আসামী সৈয়দ হেলাল মিয়া। বিয়ের কিছুদিন পর ১ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন। যৌতুকের টাকা না দেয়ায় একই বছর ২৩ সেপ্টেম্বর ভুক্তভোগী লাভলী আক্তারকে নির্যাতন করে হত্যা করে লাশ ফেলে বাড়ি থেকে চলে যায় স্বামীসহ আত্মীয় স্বজনরা।

এ ঘটনার পর ২৮ সেপ্টেম্বর নিহত লাভলী আক্তারের বড়ভাই শাহীন চৌধুরী বাদী হয়ে স্বামীসহ ৫ জনের  বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর বাহুবল থানা পুলিশের তৎকালিন এসআই মহরম আলী তদন্ত করে ৩ জনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৪ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত রাষ্ট্রপক্ষের ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আসামীর উপস্থিতিতে এ দণ্ডদেশ প্রদান করেন।

বিষয়:আসামী মৃত্যুদন্ড যৌতুক হবিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…