চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌক্তিক পরিসমাপ্তি হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৪২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A
ফাইল ফটো

ফাইল ফটো

কোটা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে; সম্ভবত তার পরিসমাপ্তি হতে চলেছে। আন্দোলনকারীদের দাবির চেয়েও একধাপ এগিয়ে বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেহেতু তারা কোটা চায় না, তাই কোটা থাকবে না। আমার স্পষ্ট কথা, কোটা থাকারই দরকার নেই।’

‘কোটা থাকলেই আন্দোলন হবে। আজ এরা, কাল আরেকজন আসবে। এর থেকে আমি মনে করি কোটা পদ্ধতি বাতিল করাটাই ভালো হবে।’

সরকার প্রধানের এমন ঘোষণার পর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর  যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূরু বলেছেন, প্রধানমন্ত্রীর ভাষণ ও সংবিধান পর্যালোচনা শেষে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা বৃহস্পতিবার সকালে ঘোষণা করা হবে।’

সংসদে প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর সেই ৭২ সাল থেকে চলে আসা কোটা ব্যবস্থার বিলুপ্ত ঘটবে কিনা; এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট করে কিছু বলাও হয়নি। তবে কোটাভুক্ত বিষয়গুলোর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের কোটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে।

প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য অন্যভাবে চাকরির সুযোগ করে দেয়া হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমরাও একমত পোষণ করে বলতে চাই, দেশের অার্থ-সামাজিক ব্যবস্থায় সবচেয়ে পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য কোটার যে সুবিধা, তা যে কোনো প্রক্রিয়ায় যেন সুযোগ রাখা হয়।

আমরা মনে করি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। সারা পৃথিবীতেই তাদের অধিকার সংরক্ষণে বিশেষ ব্যবস্থা রাখার নজির রয়েছে।

কোটা বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার আগে থেকেই সরকারি চাকরিতে কোটাভুক্তদের জায়গায় মেধা তালিকা থেকে নিয়োগ শুরু হয়েছে। বিশেষ করে ৩৩তম, ৩৫তম এবং ৩৬তম বিসিএসে। আমাদের প্রত্যাশা, সব ধরণের নিয়োগে মেধাকেই অগ্রাধিকার দেয়া হোক। তবে উন্নয়নের সুফল থেকে কোনো জাতি, গোষ্ঠী বা শ্রেণি যেনো বঞ্চিত না হয়, এটাও লক্ষ্য রাখতে হবে। সবকিছুর যেন একটা যৌক্তিক পরিসমাপ্তি হয়।

ট্যাগ: কোটাকোটা ব্যবস্থা সংস্কারকোটা সংস্কার
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কোটা পদ্ধতি বাতিলে সরকারের পরাজয়: মওদুদ

পরবর্তী

জেলা কোটা বাতিলের প্রভাব বুঝতে অপেক্ষা করতে চান জেলা সংশ্লিষ্টরা

পরবর্তী
ফাইল ফটো

জেলা কোটা বাতিলের প্রভাব বুঝতে অপেক্ষা করতে চান জেলা সংশ্লিষ্টরা

'নারী কোটা বাতিল করার সময় এখনো আসেনি'

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT