চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে স্বপ্নের কাছাকাছি বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৫৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
সম্পাদকীয়
A A

বৃহস্পতিবার থেকে সারাদেশে তিন দিনব্যাপী চতুর্থ উন্নয়ন মেলা শুরু হয়েছে। এই মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। এমন দিনেই দেশের জন্য সুখবর নিয়ে এসেছে গবেষণালব্ধ একটি প্রতিবেদন। বিশ্বের অন্যতম একটি ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়ে যাবে।

বাংলাদেশের অর্থনীতিতে বড় রকমের সম্ভাবনা দেখা ব্যাংকটি হলো বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)।প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে ২০৩০ সাল নাগাদ বিশ্বের যেসব দেশের অর্থনীতির আকার দ্রুত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে; সেই তালিকায় বাংলাদেশ রয়েছে সবার ওপরে।

বাংলাদেশকে ‘বিগেস্ট রাইজার্স বা সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ’ হিসেবে অভিহিত করেছে এইচএসবিসি গ্লোবাল রিসার্চ। আগামী ১২ বছরে বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২৬তম অবস্থানে আসবে। ফিলিপাইন ১১ ধাপ এগিয়ে বর্তমানের ৩৮তম অবস্থান থেকে ২৭তম অবস্থানে উঠে আসবে। পাকিস্তান ১০ ধাপ এগিয়ে ৪০ থেকে ৩০-এ উঠবে। ভিয়েতনাম ৮ ধাপ এগিয়ে ৪৭ থেকে চলে আসবে ৩৯-এ। আর মালয়েশিয়া ৫ ধাপ এগিয়ে ৩৪ থেকে-২৯-এ উঠে আসার সম্ভাবনা রয়েছে।

ব্যাংকটির প্রতিবেদনে বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতিতেও পরিবর্তনের আভাস দেয়া হয়েছে। ২০৩০ সালে বর্তমানে দ্বিতীয় অবস্থানে থাকা চীন শীর্ষে উঠে আসবে। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে নেমে যাবে। সপ্তম অবস্থান থেকে তৃতীয় অবস্থানে চলে আসবে ভারত। তৃতীয় থেকে চতুর্থ অবস্থানে চলে যাবে জাপান। আর জার্মানি চতুর্থ অবস্থান থেকে পঞ্চম স্থানে গিয়ে দাঁড়াবে।

সরকার ২০৪১ সালে উন্নত দেশ হওয়া এবং ২০৩০ সালের মধ্যে অতি দারিদ্র্য শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। সেভাবেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছে। এই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য জ্বালানি, যোগাযোগ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।

এই অর্থনৈতিক সম্ভাবনার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বৈশ্বিক রাজনীতি আর আমাদের জলবায়ু সংকট। একথা অনস্বীকার্য যে বাংলাদেশ বিশ্ব আবহাওয়ার পরিবর্তিত বিরূপতার শিকার হতে পারে বেশি। আমরা আশা করছি সরকার যে উদ্যোগ নিয়েছে তার পাশপাশি যেন জলবায়ুর বিরূপ প্রভাবকে মোকাবেলা করার উদ্যোগও নেয়। তবেই দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে না।

আমরাও স্বপ্ন দেখি, ২০৩০ সালের মধ্যে একটি উন্নত অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

ট্যাগ: উন্নয়ন মেলাএইচএসবিসিবাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন ২১ অক্টোবর

পরবর্তী

সালাহ উদ্দিনসহ ১৬ বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরবর্তী

সালাহ উদ্দিনসহ ১৬ বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুমিল্লার ১১টি আসনে আত্মবিশ্বাসী মহাজোট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদের ঝুঁকি কমায় চীন আবার শুরু উদ্ধার অভিযান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT