বিনোদন

যে সব ছবির জন্য আলোচিত সাই পল্লবী

৯ মে ২৮ বছরে পা রাখলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী...

বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্রের পোস্টার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য বিভিন্ন বাংলা চলচ্চিত্রের পোস্টার, যা বাংলাদেশের বিনোদন ও চলচ্চিত্র জগতের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯ মে ২৮ বছরে পা রাখলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। দারুণ দারুণ কাজ নিয়ে নানা সময়ে সংবাদের শিরোনাম হয়েছেন মালায়ালাম ইন্ডাস্ট্রির এই সুন্দরী।

গেল বছর ২ কোটি রুপির বিণিময়ে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে চমকে দিয়েছিলেন সাই। তার এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইতিবাচক প্রভাব ফেলে গোটা ভারতে।

২০০৮ সালে একটি ডান্স রিয়্যালিটি শো-এ অংশ নিয়েই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগমন ঘটে সাই পল্লবীর। ‘প্রেমাম’ নামের ছবি দিয়েই মূলত পরিচিত পান। শুধু তাই নয়, এই ছবির মধ্য দিয়ে তার অভিনয় পারদর্শিতায় মুগ্ধ হন দর্শক। খ্যাতি ছড়িয়ে যায় গণ্ডি। বাংলাদেশের দর্শকের কাছেও ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী। জন্মদিনে তার আলোচিত পাঁচটি ছবির কথা থাকলো এখানে:

প্রেমাম: ২০১৫ সালে মালায়ালাম ছবি ‘প্রেমাম’ দিয়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী সাই পল্লবী। আলফোনস পুতিরান পরিচালিত সেই ছবিটির গল্প সব শ্রেণির দর্শক পছন্দ করেন। বিশেষ করে সাইয়ের অভিনয়ে অন্যরকম ব্যতিক্রম খুঁজে পান দর্শক। বক্স অফিসেও ব্লকবাস্টার হয় প্রেমাম। যা রাতারাতি সাইকে এনে দেয় সম্মান ও জনপ্রিয়তা। ছবিতে তার বিপরীতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা নিভিন পাউলিকে।

কালি: ২০১৬ সালে জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের বিপরীতে ‘কালি’ সিনেমায় অভিনয় করেন সাই। সেই ছবিটিও ব্লকবাস্টার হয়েছিলো।

ফিদা: ২০১৭ সালে রোমান্টিক চলচ্চিত্র ‘ফিদা’র মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন সাই পল্লবী। ‘ফিদা’ ছবিটি টেলিভিশনে সর্বাধিক টিআরপি রেটিং পেয়েছিল। এমনকি ৫ম বার দেখানোর সময়ও টিআরপি সর্বোচ্চ ছিল।

দিয়া  ও মারি-২: মালায়ালাম এর পর সাইয়ের এন্ট্রি ঘটে তেলেগু। এর ঠিক পরেই ‘দিয়া’ সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতেও তার অভিষেক হয়। ছবিটিও দর্শক ব্যাপক প্রশংসা করেন। এছাড়াও সাইকে দক্ষিণী সুপারস্টার ধানুশের বিপরীতে দেখা যায় ‘মারি ২’ সিনেমায়।

আথিরান: ২০১৯ সালে মুক্তি পাওয়া মালায়ালাম ইন্ডাস্ট্রির আলোচিত ছবি ‘আথিরান’ সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই ছবিতে সাইয়ের বিপরীতে অভিনয় করেন তারকা অভিনেতা ফাহাদ ফসিল। এই ছবিতে দুর্দান্ত অভিনয় করে আরো একবার সবার মন জয় করে নেন সাই পল্লবী।

বিষয়:কালি তামিল তেলেগু দুলকার সালমান ধানুশ মালায়ালাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…