চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে শর্তে ব্যারিস্টার কায়সার কামালের জামিন মিললো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

যত ভালো বন্ধুত্বই থাকুক না কেন বাদীর পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ না করার শর্তে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই জামিন আদেশ দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জামিন আদেশের বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল চ্যানেল আই অনলাইনকে বলেন: মামলার বাদি ব্যারিস্টার আতিকুর রহমানের করা ফোরটুয়েন্টির (প্রতারণার) মামলায় ব্যারিস্টার কায়সার কামালকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনের শর্ত হিশেবে একটি অঙ্গীকারনামা দেয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, যতই ভালো বন্ধুত্ব থাকুক না কেন বাদী ব্যারিস্টার আতিকুর রহমানেরর পারিবারিক বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না ব্যারিস্টার কায়সার কামাল।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরো বলেন: আজকের এই জামিন আদেশের ফলে কায়সার কামালের মুক্তিতে আর বাধা নেই।

এর আগে ব্যারিস্টার আতিকুর রহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর রাতে কায়সার কামালকে আটক করে কলাবাগান থানা পুলিশ। এরপর দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

Reneta

মামলার অভিযোগে বলা হয়: আতিকুর রহমানের অনুমতি ছাড়া তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ এবং গাড়িতে নিয়ে ঘুরে সম্পর্ক বজায় রেখেছেন কায়সার কামাল। যার ফলে আতিকুর রহমানের সংসার জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এরপর এই মামলায় গত ৫ ডিসেম্বর কায়সার কামালকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চায় পুলিশ। অন্যদিকে কায়সার কামালের পক্ষে জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়।

দুই পক্ষের আবেদনের শুনানির পর ঢাকা মহানগর হাকিম আদালত কায়সার কামালকে একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে তাকে কারাগারে পাঠান। এরপর গত ১৫ ডিসেম্বর নিম্ন আদালতে আবার কায়সার কামালের করা জামিন আবেদন নামঞ্জুর হয়। পরবর্তীতে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামিনহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বান্দরবান ও কক্সবাজারে আরো ৭ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT