চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন তাদের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ উদ্বোধন করেছে। এ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন পণ্য কিনে ক্রেতাদের জন্য থাকছে মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ নানা আকর্ষণীয় সুবিধা।

গতকাল বুধবার ৮ এপ্রিল রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা সাহা মীম এবং ‘ফেস অব ওয়ালটন এসি’ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জেতার সুযোগ পাবেন। পাশাপাশি থাকছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সিসহ নিশ্চিত উপহার।

৮ এপ্রিল থেকে ঈদুল আযহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য কিনলে এসব সুবিধা পাওয়া যাবে। অনুষ্ঠানে জানানো হয়, পণ্য কেনার পর ক্রেতার তথ্য ও পণ্যের বারকোড ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। এরপর কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে এসএমএসে ক্রেতাদের পুরস্কারের তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট শোরুম থেকে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, এর আগে ডিজিটাল ক্যাম্পেইনের বিভিন্ন সিজনে ৪৪ জন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। এ উদ্যোগ ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এছাড়া বিক্রয়োত্তর সেবা সহজ করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর ফলে ওয়ারেন্টি কার্ড হারালেও গ্রাহকরা দ্রুত সেবা পাচ্ছেন এবং সেবার মানোন্নয়নে গ্রাহকের মতামতও সংগ্রহ করা সম্ভব হচ্ছে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্বোধনওয়ালটন পণ্যডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২তাসকিন আহমেদফেস অব ওয়ালটন এসিবিদ্যা সিনহা সাহা মীম
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT