চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে অভিযোগ নিয়ে হাইকোর্টে কার্তিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

নিজের ব্যক্তিত্ব ও পরিচয় রক্ষার জন্য মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। জানা গেছে, একাধিক দেশি ও আন্তর্জাতিক ই‑কমার্স প্রতিষ্ঠান এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।

অভিযোগ উঠেছে, অনুমতি ছাড়াই কার্তিকের নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে কার্তিকের সম্মতি ছাড়াই তার ছবি ও পরিচয় ব্যবহার করে টি‑শার্ট, মগসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।

আরও গুরুতর হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার ‘ডিপফেক’ ভিডিও তৈরি করে বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে, যা তার গোপনীয়তা এবং প্রচারের অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেন অভিনেতা ও তার আইনজীবী।

কার্তিকের আইনজীবী বীরেন্দ্র সারাফ জানিয়েছেন, এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে এবং কার্তিকের পরিচয় বাণিজ্যিকভাবে ব্যবহার রোধ করতে মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো পক্ষ তার ছবি, ভিডিও বা কণ্ঠস্বর বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে।

পাশাপাশি অননুমোদিতভাবে এসব কার্যক্রমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ডিপফেক'কার্তিক আরিয়ানবলিউডের জনপ্রিয় অভিনেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT