চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে মসজিদের আঙিনায় এলেই পালায় জিন!

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৮:৪১ পূর্বাহ্ণ ১০, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রাচীন মসজিদের আঙিনায় জিনের ভীতি ছড়িয়ে পড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের অস্বাভাবিক আচরণকে ইঙ্গিত করে অনেকেই বলে থাকেন মানুষটিকে বদ জিনে ধরেছে। তাই তাকে সুস্থ করতে ফকির, ওঝা বা এলাকার ইমামকে ডেকে এনে চলে ঝাড়-ফুঁক। গ্রামে গঞ্জে এ দৃশ্যটি খুবই পরিচিত; জিন ছাড়াতে ওঝা আসে, তার এলাহী কাণ্ড দেখতে রোগির বাড়িতে ভিড় জমায় পাড়ার মানুষ। কিন্তু ঢাকার হযরত হাজী খাজা শাহবাজ মসজিদের খাদেম বলছেন, কোন ঝাড়-ফুঁকের দরকার নাই, এই মসজিদের আঙিনায় পা দিলেই মানুষের ওপর আছড় করা জিন নাকি পালিয়ে যায়!এই মসজিদের প্রতিষ্ঠাতা নাকি জিনের সঙ্গে এই মসজিদে নামাজও পড়তেন!

বাংলা একাডেমি এবং হাইকোর্টের মাঝামাঝি তিন নেতার মাজারের পেছনে অবস্থিত মসজিদটি ১৬৭৯ সালে  নির্মান করেণ ঢাকার ধনাঢ্য বণিক ও সুফি শাহজাদা খাজা শাহবাজ । জনশ্রুতি আছে, তিনি নাকি টঙ্গি থেকে এখানে এসে জিনদের সঙ্গে নামাজ আদায় করতেন।

মানুষকে জিনে ধরার ব্যাপারটির কোন বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও মসজিদের খাদেম রাশেদ হাসান স্বপনের দাবি, এ মসজিদের আঙিনায় পা রাখলেই মানুষের ওপর থেকে জিনে আছর ছুটে যায়।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: প্রায় প্রতিদিনই কেউ না কেউ আসে জিন ছাড়াতে। এখানে পা রাখলেই তারা সম্পুর্ণ ভালো হয়ে যায়। তাই যারা জানেন তারা দেশের দূর-দূরান্ত থেকে এখানে আসেন।

মসজিদের অভ্যন্তরে শান্তিপূর্ণ প্রার্থনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
খাজা শাহবাজ মসজিদের ভেতরের দৃশ্য

মসজিদের আঙিনায়ই রয়েছে খাজা শাহবাজের মাজার শরীফ। এখানে নারীরাও আসতে পারেন। শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাজার শরীফে নারীদের প্রবেশাধিকার রয়েছে।

এক মসজিদ অনেক নাম
শায়েস্তা খান আমলের স্থাপত্যরীতিতে নির্মিত নির্মাণ করা নান্দনিক এ মসজিদ নিয়ে প্রচলিত আছে নানা লোকগাথা। কেউ একে বলে জিনের মসজিদ, কারো কাছে পরিচিত জোড়া মসজিদ নামে। লোকশ্রুতি রয়েছে, খাজা শাহবাজ টঙ্গী থেকে এসে জিনদের নিয়ে এ মসজিদে নামাজ পড়তেন। সে জন্যই এর নাম হয় জিন মসজিদ। খাজা শাহবাজ মসজিদের পাশেই নিজের জন্য মাজার নির্মাণ করেছিলেন। মাজারের কাঠামোও প্রায় মসজিদের মতো। এ কারণে এটি জোড়া মসজিদ নামেও পরিচিত। আবার আগে দেয়ালের রং লাল থাকায় মসজিদটি ‘লাল মসজিদ’ নামেও পরিচিতি পায়।

প্রাচীন মসজিদের দৃশ্য, চারপাশে সবুজ গাছপালা, শান্ত পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ
খাজা শাহবাজের মাজার শরীফ
Reneta

গঠন
তিন গম্বুজবিশিষ্ট মসজিদটি ৬৮ ফুট দীর্ঘ এবং ২৬ ফুট চওড়া। এর মিম্বর এবং চৌকাঠ কালো পাথরের তৈরি। মসজিদের আঙিনাতেই খাজা শাহবাজকে সমাহিত করা হয়। তাঁর সমাধিসৌধ খাজা শাহবাজের দরগা নামে পরিচিত। মসজিদের চার কোণে চারটি অষ্ট কোনাকৃতির মিনার রয়েছে। পূর্ব দিকের দেয়ালে আছে তিনটি প্রবেশপথ। দক্ষিণ ও উত্তর দেয়ালে একটি করে দরজা রয়েছে। এ অঞ্চলে জলবায়ুর আর্দ্রতার কারণে মসজিদের স্থায়িত্ব বাড়ানোর জন্য দেয়ালে পাথরের আবরণ দেওয়া হয়েছিল। প্রতিটি দরজার চৌকাঠ কালো পাথর দিয়ে তৈরি। ভেতরে পশ্চিম দেয়ালে তিনটি আকর্ষণীয় মেহরাব আছে। প্রধান মেহরাবের অলংকরণ বেশ সুন্দর। মসজিদের পাশেই রয়েছে হাজী খাজা শাহবাজের মাজার ইমারত। এটি এক গম্বুজবিশিষ্ট। মসজিদের স্থাপত্য নকশা মুসা খাঁ মসজিদ বা লালবাগ কেল্লার মসজিদের মতোই।

খাজা শাহবাজের মাজারের ভেতরের দৃশ্য

বর্তমান অবস্থা
বর্তমান মসজিদটি অতটা জমজমাট নেই, হাইকোর্ট ও বাংলা একাডেমি কর্মকর্তা-কর্মচারী এবং আশেপাশের এলাকার মানুষ মাঝে মাঝে এখানে নামাজ পড়তে আসেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান মসজিদটির খাদেম রাশেদ হাসান স্বপন। তবে জুম্মার দিনে মসজিদটি জমজমাট হয়ে ওঠে বলে জানান তিনি। কারণ ঐতিহ্যবাহী এ মসজিদে নামাজ আদায় করতে আসেন শহরের বিভিন্ন প্রান্তের মানুষ।

মসজিদটির একটি পরিচালনা কমিটি রয়েছে। এই কমিটিতে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সদস্যসহ অন্যরা। তারাই এটি দেখভাল করেন। তাছাড়া মসজিদের দানবাক্সে যে অর্থ থাকে তা দিয়েই চলে কার্যক্রম।

প্রায় সাড়ে তিন শ’ বছরের স্থাপনাটির স্থাপত্যশৈলী অটুটু থাকলেও বাইরের রঙে শেওলা ধরেছে। তবে নান্দনিক নকশা বিশিষ্ট ভেতরটা এখনও বেশ পরিপাটি।

যেভাবে যাওয়া যায়
তিন নেতার কবরের সামনের রাস্তা দিয়ে একটু এগোলেই মসজিদটির প্রবেশপথ। এই মসজিদকে সংরক্ষিত প্রত্নসম্পদ ঘোষণা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সাইনবোর্ড ঝুলিয়েছে। তাতে মসজিদটির অনিষ্ট বা বিকৃত না করার নির্দেশনা দেওয়া আছে। সাইনবোর্ড পেরিয়ে সিঁড়ি দিয়ে ডান দিকে গেলেই মসজিদ। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান লাগোয়া এই মসজিদের কাছেই ঢাকা গেট, যার নির্মাণকাজ শুরু হয়েছিল মসজিদ নির্মাণের ২০০ বছর পর। অনেকেই মনে করেন, শাহবাজের মসজিদটিই রমনা এলাকার প্রথম স্থাপনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকার পুরনো মসজিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাথুরুসিংহে গেলে ক্ষতি, থাকলে লাভ নেই

পরবর্তী

সৌদি আরবসহ তিন দেশ লেবাননে ভ্রমণ সতর্কতা জারি করেছে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবসহ তিন দেশ লেবাননে ভ্রমণ সতর্কতা জারি করেছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দশক পরেও অমলিন পোস্টার শহীদ নূর হোসেন

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ম্যাট ডেমনকে ‘ব্র্যাড পিট’ বললেন ধারাভাষ্যকার!

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT