চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মন্দ’ পুতিনের বায়োপিক, ট্রেলারে যা দেখা গেল

'এআই' নিয়ে দর্শকের রুচি পরখ করবে পোলিশ নির্মাতার 'পুতিন'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১১, মে ২০২৪
বিনোদন
A A
বায়োপিকের ট্রেলারে পুতিনের চরিত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পোলিশ নির্মাতা নির্মাণ করছেন ভ্লাদিমির পুতিনের বায়োপিক ‘পুতিন’। এই ছবিতে এআই-জেনারেটেড পুতিনের দেখা মিলবে।

সিনেমাটি আগামী সপ্তাহে কান ফিল্ম মার্কেটে আন্তর্জাতিক পরিবেশকদের কাছে তুলে ধরা হবে। ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দর্শকরা এআই গ্রহণ করতে কতটা প্রস্তুত, তা পরখ করবে ‘পুতিন’।

পোলিশ পরিচালক বেসালিলের সিনেমাটি রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পুনরায় তৈরি করেছে। নির্মাতা তার নিজস্ব প্রযুক্তি কোম্পানি এআইও দিয়ে পুতিনকে পর্দায় উপস্থাপন করবেন। পরিচালক সিনেমাটিকে ‘প্রথম ডিপফেক’ ফিচার ফিল্ম বলে অভিহিত করেছেন।

জার্মান গ্রুপ কিনোস্টার ‘পুতিন’-এর ওয়ার্ল্ড সেলসের দায়িত্বে আছে। আসন্ন কান চলচ্চিত্র বাজারে আন্তর্জাতিক পরিবেশকদের কাছে এটি পরিবেশন করা হবে। ইউরোপের কয়েকটি অঞ্চলে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

বেসালিল হলিউড রিপোর্টারে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি একজন পোলিশ অভিনেতাকে দিয়ে অভিনয় করিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেতার চেহারায় পুতিনের চেহারা বসিয়ে দিয়েছেন। সর্বোচ্চ রেজোলিউশন ব্যবহার করে বাস্তবসম্মত করে তুলেছেন। নির্মাতার কথায়, মেকআপ কিংবা প্রস্থেটিক ব্যবহার করে যা করা অসম্ভব।

সিনেমায় ২০০২ সালের মস্কো থিয়েটারের জিম্মি সংকট, চেচনিয়ায় কার্পেট বোমা হামলা এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সহ বেশ কিছু ঘটনা দেখানো হবে।

Reneta

তবে সিনেমার মূল ফোকাস পুতিন নিজেই, বেসালিলের এআই সংস্করণ। পুতিনের অসুন্দর চিত্র তুলে ধরা হয়েছে ছবি। ছবির ট্রেলারে পরিচালক পুতিনকে নোংরা ডায়াপারে কাঁপতে দেখিয়েছেন। ঠাণ্ডা মাথায় বোমা হামলা এবং রাজনৈতিক হত্যার আদেশ দিতে দেখা গেছে পুতিনকে। প্রেমিকা আলিনা কাবায়েভারর জন্য প্রাক্তন স্ত্রী লিউডমিলা আলেকসান্দ্রোভনা ওচেরেটনায়াকে অপমান করতেও দেখানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বেসালিল প্রথম ২০২২ সালের মে মাসে ‘পুতিন’ চলচ্চিত্রটির ঘোষণা করেছিলেন। পর্দায় পুতিনের প্রতিরূপ ফুটিয়ে তুলতে এআই বিকাশ ও প্রশিক্ষণের জন্য দুই বছরেরও বেশি সময় লেগেছে। নির্মাতা মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির আসল পরীক্ষা ২৬ থেকে হবে, যখন ‘পুতিন’ পূর্ব ইউরোপের থিয়েটারে মুক্তি পাবে।

সূত্র: হলিউড রিপোর্টার 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআইকান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকান ফিল্ম মার্কেটকৃত্রিম বুদ্ধিমত্তাপুতিনবেসালিললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT