চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে প্রশ্নে সাক্ষাৎকার ছেড়ে উঠে গেলেন ‘জোকার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

জোয়াকুইন ফনিক্স এর ‘জোকার’ নিয়ে পুরা বিশ্বে চলছে উন্মাদনা। ট্রেলার দেখেই দর্শকরা বুঝে নিয়েছেন যে ‘জোকার’ চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি। অথচ একটি সাক্ষাৎকারে তার এই চরিত্রটি সম্পর্কে একটি প্রশ্ন করতেই বিরক্ত হয়ে সাক্ষাৎকার ছেড়ে উঠে চলে গেলেন তিনি।

‘জোকার’ চরিত্রটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। আর তার কারণ, মানসিক ভাবে বিকারগ্রস্ত একজন সন্ত্রাসীর চরিত্র নিয়ে নির্মিত হয়েছে ‘জোকার’। সমাজের কাছে নিজেকে অবহেলিত মনে করে নির্দ্বিধায় মানুষকে গুলি করতে দেখানো হয়েছে ছবিতে।

দ্য ডেইলি টেলিগ্রাফের একটি সাক্ষাৎকারে ফনিক্সকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছে। সিনেমাটি সমাজের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে কিনা জিজ্ঞেস করায় জোয়াকুইন ফনিক্স প্রশ্নের উত্তর না দিয়ে হেঁটে বের হয়ে যান। তবে একটু পরে আবার ফিরে এসেছিলেন তিনি।

‘জোকার’ আর-রেটেড(রেটেড রেস্ট্রিক্টেড) সিনেমা। রক্তারক্তি, সন্ত্রাস, অস্বস্তিকর আচরণ, ভাষা এবং যৌনতা থাকবে ছবিতে। বিষয়গুলো নেতিবাচক হলেও অনেকেই মনে করছেন আর-রেটেড হওয়ায় ‘জোকার’ দেখার আগ্রহ অনেকটাই বেড়ে গেছে দর্শকের।

৪ অক্টোবর মুক্তি পাবে ‘জোকার’। তার আগে ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার প্রদর্শনী হয়েছে। ছবিটি দর্শক-সমালোচকদের প্রশংসায় ভেসেছে। বিশেষ করে জোয়াকুইন ফনিক্স এর অভিনয় দেখে মুগ্ধ সবাই। ছবিটি নির্মাণ করেছেন টোড ফিলিপস। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোকারজোয়াকুইন ফনিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT