চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পাঁচ কারণে সাফল্য পেতে পারে তৌকীরের ‘হালদা’

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৪:০৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
হালদা

‘হালদা’ মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর। পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। পরিচালকের ভূমিকায় তৌকীর আহমেদ এর আগে কাজ করেছেন ‘অজ্ঞাতনামা’, ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’ ও ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে। সবগুলো ছবিই দর্শক এবং সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। তবে তার পঞ্চম ছবি ‘হালদা’ নিয়ে যেন একটু বাড়তি আগ্রহ কাজ করছে দর্শকদের মনে। অনেকে বলাবলি শুরু করে দিয়েছেন, হালদা’ই হবে বছরের অন্যতম ব্যবসাসফল ছবি। তবে যে পাঁচটি কারণে ‘হালদা’ দর্শকের মনে যায়গা করে নিতে পারে তার পূর্ভাবাস-

‘অজ্ঞাতনামা’র খ্যাতি: হালদা ছবিটি দর্শকপ্রিয় হওয়ার প্রধান একটি কারণ হতে পারে তৌকির আহমেদের আগের ছবি ‘অজ্ঞাতনামা।’ ইমপ্রেস টেলিফিল্মের অজ্ঞাতনামা ছবিটি ২০১৬ সালে মুক্তি পায়। চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া ফেলে। মানব পাচারের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু ও নিপুণ আক্তার। চলচ্চিত্রটি ২০১৬ সালের ১৭ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়। এছাড়া চলচ্চিত্রটি ইতালির গালফ অফ ন্যাপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালে ২১ মে প্রদর্শিত হয় এবং জুরি স্পেশাল মেনশন পুরস্কার অর্জন করে। চলচ্চিত্রটি ৮৯তম একাডেমি পুরস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের মনোনয়নের জন্য বাংলাদেশ থেকে নিবেদন করা হয়। সর্বশেষ সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নেয় ছবিটি। ধারনা করা হচ্ছে, হালদা ছবিটি দর্শক প্রিয় করতে অন্তত কিছুটা হলেও প্রভাব ফেলবে ‘অজ্ঞাতনামা’র জনপ্রিয়তা।

তারকা বহুল ছবি হালদা: তৌকীর আহমেদ পরিচালিত এই ছবিতে জাহিদ হাসানকে দেখা যাবে খলচরিত্রে। মোশাররফ করিম থাকছেন জেলের ভূমিকায়। আর নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন স্বপ্নবাজ এক তরুণীর ভূমিকায়। এই তিন তারকার উপস্থিতি স্বাভাবিকভাবেই দর্শককে মুগ্ধ করবে। এছাড়াও তারকা বহুল এই ছবিতে আছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, রুনা খান প্রমুখ।

গানের জনপ্রিয়তা: এখন পর্যন্ত হালদা ছবির তিনটি গান মুক্তি পেয়েছে। মাস খানেক আগে মুক্তি পেয়েছিল ‘নোনা জল’। এরপর মুক্তি পায় ‘গম গম লার’। সর্বশেষ ২৯ নভেম্বর মুক্তি পেয়েছে ‘প্রেমের আগুন’ গানটি। তিনটি গানেই মোশাররফ করিম ও তিশার প্রেমের মিষ্টি রসায়ন এবং গানের কথা ও সুর মুগ্ধ করেছে দর্শককে।

প্রচারণা: সামাজিক মাধ্যম এখন ‘হালদা’ময়। বহু প্রতীক্ষিত হালদা নিয়ে অনলাইন পোর্টাল এবং পত্রিকাগুলোতেও লেখালেখি চলছে। ইউটিউবের গানগুলো শেয়ার হচ্ছে ভক্তদের সামাজিক মাধ্যমের ওয়ালে। সব মিলিয়ে ‘হালদা’র দারুণ প্রচারণা চলেছে এতদিন। হল মালিকরাও ছবিটির ব্যাপারে প্রচুর আগ্রহ দেখিয়েছেন। ১ ডিসেম্বর ৯০ সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। ৮ ডিসেম্বর কানাডা, আমেরিকা, দুবাই ও ওমানে মুক্তি পাবে ছবিটি। তৌকীর আহমেদের আগের সব ছবি প্রশংসিত হলেও এত সংখ্যক হলে কখনোই প্রদর্শিত হয়নি।

প্রকৃতি, সংস্কৃতি ও প্রেমের গল্প: চট্টগ্রামের ঐতিহাসিক হালদা নদী ও সেখানকার প্রান্তিক মানুষের জীবন বৈচিত্র্যই এই ছবির বিষয়বস্তু। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এ হালদা নদী। এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে মাছেরা হালদা নদীতে ডিম ছাড়ে। দেখানো হবে নদী পারের মানুষের সাদামাটা জীবন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বার আলীর বলী খেলা, নৌকা বাইচ, কবির লড়াই, ব্যাঙের বিয়ে, মাছের ডিম ধরাও দেখানো হবে এই ছবিতে। থাকছে তিশা ও মোশাররফ করিমের মিষ্টি প্রেম ও জীবনের জটিলতার গল্প।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT