স্পোর্টস

যে দলগুলোর বিশ্বকাপ নিশ্চিত

রাশিয়া ২০১৮ বিশ্বকাপ ফুটবল লোগো, ফুটবল বিশ্বকাপের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া ২০১৮ বিশ্বকাপ ফুটবল লোগো, ফুটবল বিশ্বকাপের প্রতীক, বিশ্বকাপের মূল প্রতিযোগিতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলবে রাশিয়া। বাছাইপর্ব শেষে বাকি ৩১টি দল ছয়টি কনফেডারেশনস থেকে জায়গা করে নেবে ২০১৮ বিশ্বকাপে। মঙ্গলবার রাত ও বুধবার ভোরে বাছাইপর্বের শেষ রাউন্ড শেষে ২৩টি দল রাশিয়ার টিকিট নিশ্চিত করেছে। বাকি আটটি দল প্লে-অফ খেলে জায়গা নিশ্চিত করবে। এরপরই ১ ডিসেম্বর হবে বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র। দেখে নেওয়া যাক কারা কারা নিশ্চিত করল রাশিয়ার টিকিট…


এশিয়া (এএফসি): সৌদি আরব, ইরান, জাপান ও সাউথ কোরিয়া।

ইউরোপ (উয়েফা): বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া (স্বাগতিক) ও সার্বিয়া।

আফ্রিকা (সিএএফ): মিসর ও নাইজেরিয়া।

কনক্যাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান): কোস্টারিকা, মেক্সিকো ও পানামা।

সাউথ আমেরিকা (কনমেবল): ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও কলম্বিয়া।

বিষয়:বিশ্বকাপ বাছাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…