ডিজিটাল শর্ট

যে ছিল দৃষ্টির সীমানায়

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

প্রখ্যাত সঙ্গীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহ আর নেই। কিংবদন্তী এ শিল্পী শনিবার দিবাগত রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বাংলাদেশের গানের জগতে অত্যন্ত পরিচিত একটি নাম শাহনাজ রহমত উল্লাহ। ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। মায়ের অনুপ্রেরণায় তিন ভাই বোন গান শিখেছিলেন। তাঁর বড় ভাই আনোয়ার পারভেজ ছিলেন সুরকার, আরেক ভাই চিত্রনায়ক জাফর ইকবালও করতেন গান। তিনজনই স্ব স্ব ক্ষেত্রে খ্যাতি ছড়িয়ে গেছেন। আনোয়ার পারভেজ চলে গিয়েছেন ২০০৬ সালে। নায়ক জাফর ইকবালের অকাল মৃত্যু হয়েছে তারও আগে ১৯৯২ সালে। দুই ভাইয়ের মধ্যমণি বোনটিও বিদায় নিলেন।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…