বিনোদন

যে চার কারণে ‘তুম্বাদ’ অবশ্যই দেখা উচিত

‘তুম্বাদ’ মুক্তির দুই বছর: যে চার কারণে একজন সিনেমাপ্রেমীর এই ছবিটি অবশ্যই দেখা উচিত

নাটকীয় দৃশ্য যেখানে দুই ব্যক্তি কথোপকথন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয় পরিবেশে দুই ব্যক্তি কথোপকথন করছে, পটভূমিতে ধোঁয়া ও আলোর ঝলকানি, ঐতিহাসিক বা নাটকীয় দৃশ্যের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের ছবি কিন্তু নাচ-গান, কৌতুক বা অতিরঞ্জিত অ্যাকশনের প্রাচুর্য নেই। বলা হচ্ছে, হরর থ্রিলার ‘তুম্বাদ’-এর কথা। দুই বছর পেড়িয়ে গেছে ছবি মুক্তির, এখনও এই ছবির রেশ কাটেনি দর্শকের মন থেকে।

মধ্যবয়সী একজন লোভী মানুষের গল্প ‘তুম্বাদ’। যে অসীম সম্পদের গোপন রহস্য জানে। সেই সম্পদ আহরণের নেশায় বুঁদ হয়ে যায় সে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সোহম সাহা।

‘তুম্বাদ’ যদি কোনো সিনেমাপ্রেমীর এখনও দেখা না হয়ে থাকে, তাহলে অবশ্যই দেখে নেয়া উচিত। ভাবছেন কেন দেখা উচিত? জেনে নিন চারটি কারণ:

কয়েক দশকের আবেগ জড়ানো গল্প: ‘তুম্বাদ’ ছবির খসড়া তৈরি করা হয়েছিল ১৯৯৭ সালে। নির্মাতা রাজি অনিল ছবির আইডিয়াটি লিখে নিয়েছিলেন এবং ২০০৯ সালে ছবির গল্প লেখা শুরু করেন। আটমাস ধরে লেখা হয়েছিল ছবির গল্প। এরপর আরও ছয় বছর লেগে যায় ছবিটির নির্মাণ কাজ শুরু করতে। পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তবুও হাল ছাড়েননি তারা।

আন্তর্জাতিক মহলে প্রশংসা: ‘তুম্বাদ’ প্রথম ভারতীয় চলচ্চিত্র যা ৭৫ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্রিটিকস উইক বিভাগে প্রদর্শিত হয়েছে। ছবিটি সমালোচকদের মন জিতে নিয়েছিল। শুধু তাই নয়, হলিউড রিপোর্টারস, ভ্যারাইটির মতো জায়গায় ছবির প্রশংসা প্রকাশ পেয়েছিল।

ভিন্ন ধাঁচের গল্প: ‘তুম্বাদ’ ভৌতিক ছবি হলেও ভূত-প্রেত নিয়ে মাতামাতি নেই। অতিরঞ্জিত কোন কিছুই উপস্থাপন করা হয় নি। পৌরাণিক গল্পের সংমিশ্রনে ছবির কাহিনী এগিয়েছে।

দর্শকের প্রশংসা: ছবিটি এক ঘন্টা চল্লিশ মিনিটের। কিন্তু দেখতে বসলে কখন সময় কেটে যায় টেরই পাওয়া যায়না। বক্স অফিসে খুব বেশি ব্যবসা করতে না পারলেও সিনেমাপ্রেমীদের মনে ঠিকই বিশেষ স্থান করে নিয়েছে ছবিটি। লকডাউনের মাঝেও টুইটারে এই ছবি ট্রেন্ড-এ ছিল।

বিষয়:ভৌতিক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…