চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে সিনেমায় ‘বাহুবলী’র কাহিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ০৭, জুন ২০২০
বিনোদন
A A

বিশ্বজুড়ে ভারতের সর্বকালের শ্রেষ্ঠ বাণিজ্যিকভাবে সফল ছবির অন্যতম একটি ছবি হলো এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’। মুক্তির পর থেকেই সিনেমাটি ভারতসহ সারা বিশ্বে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছিল।

মুক্তির তিন বছর পরও ছবিটি (বাহুবলি-২) তার জনপ্রিয়তা ধরে রেখে সম্প্রতি প্রচারিত হয়েছে একটি রাশিয়ান টিভি চ্যানেলে। কিন্তু ২০১৭ সালে ছবিটি যখন মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল তখন রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এশিয়া, ইউরোপ ও আমেরিকায় এ ছবি নিয়ে চলছে জোর আলোচনা।

মূলত বাজেট, কাস্টিং, দীর্ঘ যুদ্ধের দৃশ্য ও নির্মাণশৈলী ছবির প্রতি দর্শকদের মাঝে উন্মাদনা সৃষ্টি করেছে। ব্যবসা সফলতা ও দর্শকপ্রিয়তার রেকর্ডের দিক দিয়ে ছবিটি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নজির সৃষ্টি করেছে বলে গণমাধ্যমে জানানো হয়।

রুশ চলচ্চিত্র সমালোচকেরা বলছেন, আর এসব কারণেই ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচন করা হয় ‘বাহুবলী-২’ কে।

তবে এস এস রাজামৌলির মতে, তিনি ‘বাহুবলি’ সিনেমাটি নির্মাণ করেছিলেন ভারতীয় পারিবারিক মূল্যবোধের বিষয়টি মাথায় রেখে। যেখানে ভাইদের, মা-পুত্র এবং স্বামী-স্ত্রীর মধ্যকার সুসম্পর্ক ফুটে উঠবে। সেই সাথে তার লক্ষ্য ছিল বিশ্বের সাথে ভারতীয় পরিবারের মূল্যবোধকে ভাগ করে নেওয়া, যেটি ব্যাপক ভাবে কার্যকর হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রভাসরাজামৌলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT