চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেনি ৬৫ দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ভোটাভুটিতে সিদ্ধান্ত বাতিলের প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশসহ ১২৮টি দেশ। কানাডা, আর্জেন্টিনা এবং ভুটানসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ ৯টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় এবং ২১টি দেশ উপস্থিত হয়নি সে সভায়।

এই নাকাল পরিস্থিতির পরও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে ভোটে তাদেরও এক ধরনের জয় হয়েছে। উভয় দেশের দাবি ৬৫টি দেশ তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা জানাতে স্বীকৃতি জানিয়েছে। এই যুক্তিকে জোরালো করতে তারা না ভোট দেয়া ৯টি দেশ ও ভোটদানে বিরত থাকা ৩৫টি দেশ এবং উপস্থিত না হওয়া ২১টি দেশকে তাদের দলে যোগ করে নেয়। তবে প্রশ্ন হলো এই ৬৫টি দেশ কেন ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাবে ভোট দিলো না? ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান না করার পিছনে দেশগুলো কোন যুক্তিকে বা বাধাকে সামনে তুলে ধরেছেন?

ভোটের ফলাফল সবার জানা, তবে ভোটে কেন ৬৫টি দেশ ওয়াশিংটনের সিদ্ধান্তকে নিন্দা জানাতে না পারার পিছনে রয়েছে ভিন্ন গল্প। জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র বলেন, অনেক দেশ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়ার আগে তাদের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন।

অনেক দেশ এমন মনে করেছেন যে, যদি তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট প্রদান করেন তাহলে তারা যুক্তরাষ্ট্রের সুদৃষ্টি থেকে বিছিন্ন হতে পারেন। তবে ভোট দেয়া না দেয়া তাদের সার্বভৌমত্বের অধিকার।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিক্কি হ্যালি এক টুইট বার্তায় বলেন, জেরুজালেম বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে নিন্দা প্রস্তাব না করা এবং জাতিসংঘের দায়িত্বহীন সিদ্ধান্তে মত না দেয়া ৬৫টি দেশকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাগত জানানো হলো।

Reneta

‘টাইম অফ ইসরায়েল’ এর সংবাদদাতা রাফায়েল আহরেন বলেন, জাতিসংঘে ইসরায়েলের যে ভোটের নাকাল অবস্থা দেখছি বাস্তবতা হলো এতটা খারাপ অবস্থানে ইসরায়েল নেই। ভোটের এই ফলাফল বর্তমান অবস্থার তেমন কোন প্রভাব ফেলতে পারবেনা।

ইসরায়েলের পররাষ্ট্রের মুখপাত্র ইমানুয়েল নিক্সন বলেন, ৬৫টি দেশ ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছে যেটা খুবই গুরুত্ব বহন করে।

১৯৩ রাষ্ট্রের আন্তর্জাতিক এই সংস্থাটিতে আরব দেশগুলো এবং অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র পক্ষ থেকে তুরস্ক ও ইয়েমেনের আহ্বানে সাধারণ পরিষদে এই বিশেষ অধিবেশন বসে।

মার্কিন স্বীকৃতির বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও মিশরের আনা খসড়া প্রস্তাব ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের ১৪ সদস্য রাষ্ট্রই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কিন্তু, স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোতে ওই প্রস্তাব নাকচ হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের জেরুজালেম সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়ার আগেই সম্ভাব্য বিরোধীতাকারীদের সতর্ক থাকতে সাধারণ পরিষদের সদস্য দেশগুলোকে চিঠি পাঠিয়েছিলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিক্কি হ্যালি।

চিঠিতে হ্যালি সাবধান করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের জেরুজালেম সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়া দেশগুলোর নাম মনে রাখা হবে, প্রেসিডেন্ট ট্রাম্প ভোটাভুটিতে তীক্ষ্ম নজর রাখছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ সাধারণ পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT