অভিনেতা হিসেবে বলিউডে ২৫ বছর পার করে ২৬ এ এসে ‘রুস্তম’ ছবির জন্য এবারই প্রথমবার সেরা অভিনেতা ক্যাটেগরিতে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অক্ষয়। কিন্তু তার এই পুরস্কারকে ঘিরে বিতর্ক যেনো থামছেই না। সমালোচকরা অভিযোগ করছেন, পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই নাকি অক্ষয়কে জাতীয় পুরস্কার দেয়া হয়েছে!
তাই এতদিন নিরব থাকার পর অক্ষয় কুমার অবশেষে মুখ খুলেছেন। এখন জাতীয় পুরস্কার ফিরিয়ে নেয়ার কথাও বলছেন তিনি।
অক্ষয় জানিয়েছেন, ‘তারা যদি মনে করে আমি পুরস্কারের যোগ্য নই তাহলে পুরস্কার ফিরিয়ে নিতে পারে। এতে আমার কোনো আপত্তি নেই’।

অভিযোগ উঠেছে, অক্ষয়ের ঘনিষ্ঠ পরিচালক প্রিয়দর্শন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের ফিচার ফিল্ম বিভাগের চেয়ারপার্সন। আবার তিনি এ বছরের জাতীয় পুরস্কার নির্বাচনের জুরি প্রধানও ছিলেন। এ কারণেই নাকি এ বছর ‘রুস্তম’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় পুরষ্কার জিতেছেন অক্ষয়! আর এ নিয়েই চলতে থাকে সমালোচনা।
তবে সমালোচকদের এমন জবাব দিয়ে ‘খিলাড়ি’ ‘হেরা ফেরি’, ‘গরম মশালা’, ‘ভুলভুলাইয়া’, ‘ভাগম ভাগ’, ‘দে দনা দন’ মতো হাউজফুল মুভি করে জনপ্রিয়তার শীর্ষে থাকা অক্ষয় কুমার বুঝিয়েছেন তিনি এ বিষয়ে মোটেই ভয় পান না।








