চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে বছরের শেষ সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

বছরের শেষ সিনেমা হিসেবে শুক্রবার (৩১ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’। শুক্রবার ছবিটি দেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 

বছরের শেষ সিনেমা হলেও আলোচনার শীর্ষে ‘রাত জাগা ফুল’। ইতোমধ্যে সিনেমার গান ও ট্রেলার দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শক।

দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় আশায় বুক বেঁধেছেন মীর সাব্বির নিজেও। জানিয়েছেন, ‘আমার বিশ্বাস ৩১ ডিসেম্বর থেকে মানুষ নতুনভাবে হলমুখী হওয়া শুরু করবে।’

ছবিটি নিয়ে এরআগে মীর সাব্বির চ্যানেল আই অনলাইনকে বলেন, দর্শক অদ্ভুত সব ভালো লাগার মন্তব্য করছেন। এখন পর্যন্ত একটিও নেগেটিভ মন্তব্য পাইনি। বরং সবাই আশাবাদের কথা বলছেন। অসম্ভব ভালো ভালো কথা বলছেন। যা আমাকে চমৎকারভাবে উৎসাহ যোগাচ্ছে।

জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় রাজধানীর আধুনিক সব প্রেক্ষাগৃহ সহ রাজধানীর বাইরের বিভিন্ন জেলা শহরগুলোর সিনেমা হলেও ‘রাত জাগা ফুল’ দেখতে পারবেন দর্শক।

২০১৮-১৯ অর্থ বছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম মুক্তি পাচ্ছে মীর সাব্বিবের ‘রাত জাগা ফুল’। পরিচালনায় পাশাপাশি এতে অভিনয় করেন মীর সাব্বির। ট্রেলারে প্রকাশিত মীর সাব্বিরের লুকটি নজর কেড়েছে। ধারণা করা যাচ্ছে, গত দুই দশকে এমন মীর সাব্বিরকে আগে দেখেনি কেউ।

Reneta

মীর সাব্বির বলেন, আমার চরিত্রটি রইস উদ্দিনের। এই চরিত্রটার জন্য ওজন বাড়াতে হয়েছে। কারণ রইস উদ্দিনের বয়স ৫০ বছর আর বাংলাদেশের বয়সও ৫০ বছর। এই চরিত্রের জন্য প্রায় একবছর ধরে চুল রাখতে হয়েছে। শুটিংয়ে আগে প্রায় তিনমাস দাঁড়ি কাটিনি। চরিত্রটির জন্য অনেককিছু সেক্রিফাইস করতে হয়েছে। যা কিছু করেছি ভালো কাজের জন্য করেছি।

মীর সাব্বির ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ঐশী, রাশেদ মামুন অপু তানভীর। গানগুলো করছেন মমতাজ, এস আই টুটুল, হৃদয় খান, রাহুল আনন্দ, অবন্তী সিঁথি, কলকাতার নচিকেতা। সিনেমাটি মুক্তির জন্য পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। রবিবার পর্যন্ত সবগুলো সিনেপ্লেক্স, শ্যামলী, মধুমিতা, বর্ষা, নারায়ণঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা, যশোরের মনিহারসহ ২৫টির মতো সিনেমা চূড়ান্ত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবন্তী সিঁথিএস আই টুটুলঐশীপ্রেক্ষাগৃহফজলুর রহমান বাবুমমতাজমীর সাব্বিররাত জাগা ফুলরাহুল আনন্দলিড বিনোদনসরকারি অনুদানসিনেমাহৃদয় খান
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT