লটারীর মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে তা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন-ইসি।
আসনগুলো হলো: ঢাকা-১৩, ঢাকা-৬, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। ৪৮ আসনের মধ্যে থেকে লটারীর মাধ্যমে এসব আসন বেছে নেওয়া হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের ৪০তম সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বল্প পরিসরে মোট ছয়টি অাসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে ২৮ নভেম্বর লটারির মাধ্যমে শহর অঞ্চলের কোন কোন কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে তা নির্ধারণ হবে এমন ঘোষণা দেয়া থাকলেও আজকেই ওই ছয়টি আসনের কথা উল্লেখ্য করা হয়।
ইভিএম কেন্দ্রের কারিগরি সহায়তায় থাকবে সেনাবাহিনী।
ইভিএম ব্যবহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের ৪০তম সভায় সিদ্ধান্ত হয় ডিসেম্বরের নির্বাচনে সারাদেশের তিনশ’ আসনের ৪০ হাজার ২শ’ কেন্দ্রের মধ্যে ছয়টি আসনের ৯শ‘টি কেন্দ্রে -ইভিএম ব্যবহার করা হবে।







