চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে সুদিন ফিরবে চলচ্চিত্রে: জন্মদিনে মৌসুমীর পর্যবেক্ষণ

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৪:১৬ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২০
বিনোদন
A A
ছবি: তানভীর আশিক

ছবি: তানভীর আশিক

প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন মঙ্গলবার (৩ নভেম্বর)। দুদিন আগে থেকেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ নায়িকা! দেশের বিভিন্ন এলাকায় এ নায়িকার ভক্তরা নিজেদের মতো জন্মদিনের কেট কাটছেন। ভক্তদের এই ভালোবাসা ছুঁয়ে যাচ্ছে মৌসুমীর হৃদয়।

প্রতিবার জন্মদিন ঘটা করে পালন করলেও এবার তেমনটা হচ্ছে না, এমনটাই জানালেন তিনি। করোনার কারণে ঘরে থেকেই জন্মদিন কাটাচ্ছেন মৌসুমী।

জন্মদিন উপলক্ষে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের নিজ বাসায় চ্যানেল আই অনলাইনের এই প্রতিবেদকের সঙ্গে কথা হচ্ছিল মৌসুমীর। তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল কীভাবে আবার চলচ্চিত্রের সুদিন ফেরানো যায়?

এমন প্রশ্নের উত্তরে মৌসুমী বলেন, আমাদের দেশে এখনও অনেক কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক আছেন। প্রবীণ পরিচালকদের কাজের যে ধরন ছিল তাদের সেই কাজের প্রতি শ্রদ্ধা রেখে তাদের পরিচালিত সিনেমার জনপ্রিয় গান, দর্শক সমাদৃত গল্প, নতুনভাবে প্রেজেন্ট করতে পারে। পাশের দেশ ভারতে কিন্তু তাই হচ্ছে।

ছবি: নাহিয়ান ইমনতিনি বলেন, পুরোনো গানগুলোই নতুন করে আলোচনায় আসছে, নতুনভাবে উপস্থাপনের কারণে। নতুনরাই পারে ইন্ডাস্ট্রিকে আবারো চাঙা করতে। যারা সিনিয়র চলচ্চিত্র নির্মাতা আছেন তারা নতুনদের পাশে এসে দাঁড়াবেন, সিনিয়র শিল্পীরা তাদের অনুপ্রেরণা দেবেন। সিনেমার আয়োজন কেমন হতে পারে সময়ের চাহিদাকে বিবেচনা করেই সবার মধ্যে সমন্বয় করে সিনেমা নির্মাণ করতে পারেন তরুণরা। জীবন ঘনিষ্ঠ সিনেমা নির্মাণ করতে হবে। এছাড়া সবধরনের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে হবে। তাহলে সিনেমা ঘুরে দাঁড়াতে পারে।

আগেই বাবাকে হারিয়েছেন মৌসুমী। এবার জন্মদিনে আপনার মা পাশে নেই। কথায় কথায় তিনি তার মাকে স্মরণ করে বলছিলেন, মাকে প্রতিদিনই ভীষণ মিস করি। জন্মদিনের কারণে বেশি মিস করছি। জন্মের দিনে মা কাছে থাকলে আরো অনেক বেশি শান্তি লাগতো আমার। আমি নিজে একজন মা। যে কারণে এটা অনুভব করতে পারি। একজন মা কতোটা আগ্রহ নিয়ে দশমাস অপেক্ষা করেন এবং সেই সন্তান যখন সুস্থভাবে জন্ম নেয় তখন মায়ের কষ্ট দূর হয়ে যায়। সেই সন্তানই যখন একটু একটু করে নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলে, তখন মা হওয়ার স্বার্থকতা খুঁজে পায়। এসব ভেবে মাকে মিস করছি।

নিজ বাসায় ছেলে ফারদিনের সঙ্গে মৌসুমী
Reneta

মৌসুমী বলেন, আমাকে ঘিরেও আমার মা বাবা’র স্বপ্ন ছিল। চলচ্চিত্রে আমার সফল সূচনা থেকে শুরু করে দর্শকের ভালোবাসায় যে আমি ধন্য হয়েছি, যেখানেই আমার বাবা মা আমার সঙ্গে গিয়েছেন দেখেছেন আমাকে ঘিরে আমার ভক্ত দর্শকের ভালোবাসা, কৌতূহল। তখন তারা নিজেদের মধ্যে সুখ অনুভব করেছেন। তাদের সেই সুখ প্রাপ্তি আমাকে আনন্দ দিয়েছে। এই মুহূর্তে আমার মা আছেন আমার বোন ইরিনের কাছে, দেশের বাইরে। আমি প্রায়ই বলি আমার ঘরের আল্লাহর রহমত, ঘরের লক্ষ্মী তোর কাছে। মা’কে কাছে রাখতে পারা মার জন্য কিছু করতে পারা অনকে বড় পাওয়া।

প্রতিবার আপনার জন্মদিনে একটা হইচই পড়ে যায়। এ বিষয়টা আপনাকে কতোটা আনন্দ দেয়? উত্তরে মৌসুমী বলেন, অনেক বেশি পুলকিত করে যে আমার সন্তান (ছেলে ফারদিন, মেয়ে ফাইজা), আমার পরিবার, আমার ভক্ত দর্শকের মধ্যে নানান ধরনের আনন্দ, নানান ধরনের আয়োজন আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। এবারের জন্মদিনকে ঘিরেও আমার সন্তানদের যেমন আয়োজন আছে, পরিবারের অন্যান্য সদস্যদের যেমন আয়োজন আছে ঠিক তেমনি আমার ফ্যান ক্লাবের সদস্যদেরও আয়োজন আছে। তারা আমার জন্য দোয়া করার পাশাপাশি প্রত্যেকেই আলাদাভাবেই অনেক কিছু করে। তাদের একটাই কথা, তাদের প্রিন্সেসের জন্য যেন তারা বেস্টটা করতে পারে জন্মদিনে। তখন সত্যিই চোখ দিয়ে পানি চলে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানীজন্মদিনমৌসুমীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT