চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে মেলায় আসা বইয়ের ‘মান নির্ণয়’ করেছে বাংলা একাডেমি

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৯:০৬ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০১৮
শিল্প সাহিত্য
A A
বই

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮’র শেষ দিনে বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ বলেছিলেন, এবার বইমেলায় মোট চার হাজার ৫৯১টি বই প্রকাশ হয়েছে। যার মধ্যে ৪৮৮টি বই ‘মানসম্পন্ন’। বাংলা একাডেমির এই ‘মানসম্পন্ন’ বই নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পোস্ট দেন লেখক-প্রকাশকরা। অনেকে অভিযোগ করেন, এত অল্প সময়ে সাড়ে চার হাজার বই পড়া হলো কিভাবে? বই না পড়ে বইয়ের মান যাচাই করা হলো কিভাবে।

এ বিষয়ে জানতে চাইলে ড. জালাল আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: আমাদের একটা গবেষক দল প্রাথমিকভাবে এটা বিচার করেছে। ২৮ দিনের মধ্যে সাড়ে চার হাজার বই তো পড়া সম্ভব না। তাই বইয়ের বানান, সম্পাদনা, বইয়ের নাম, প্রচ্ছদ, কভার, এসব দিক বিবেচনা করে বইয়ের মান নির্ণয় করা হয়েছে।

তিনি বলেন: বই না পড়েও বোঝা যায় কোন বইটা মানহীন।

ভবিষ্যতে মান নিশ্চিত করার জন্য বিস্তর গবেষণা বা মান নির্ণয় পদ্ধতি চালুর কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন: নিশ্চয়ই আছে। তবে সেই পদ্ধতির বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

বাংলা একাডেমির এই মানদণ্ডের বিষয়ে লেখক, প্রকাশক মঈনুল আহসান সাবের ফেসবুকে লিখেছেন: মানসম্পন্ন বই বা মানসম্পন্ন না, বোঝার জন্য বাংলা একাডেমি কী ধরনের মেশিন ব্যবহার করে?

Reneta

অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম লিখেছেন: বাংলা একাডেমি কি ৪৮৮ টি মানসম্পন্ন বইয়ের তালিকা প্রকাশ করতে পারবে? তাহলে ভুল করে নিম্নমানের বই কেনার ঝুঁকি থেকে রেহাই পেতাম!

লেখক ওয়ালিউল সাকিব লিখেছেন: বইমেলায় প্রকাশিত বই ৪ হাজার ৫৯০টি, এর মধ্যে মানসম্পন্ন বই ৪৮৮ টি। ‘প্রকাশনা শিল্প’ বাংলা সাহিত্যকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে, সেটা বুঝতে খুব একটা বেগ পেতে হয় না!

লেখক মনিরুল হক এমরান লিখেছেন: এবারের বই মেলায় মানসম্পন্ন বই নাকি ৪৮৮টি। বাকি ৪ হাজার ১০২টি বইয়ের নাকি মানসম্মান জলে গেছে! দাবী হলো, এই মানসম্মান না থাকা বইগুলোর প্রকাশককে জরিমানা করা হোক। যাতে আগামীতে ওইসব প্রকাশনী বই প্রকাশের আগে পাণ্ডুলিপি পড়ে দেখে। একইভাবে ধোঁকা দেয়া প্রকাশনীগুলো বন্ধ করে দেয়ার উদ্যোগ নেয়া হোক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ: ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

মে ১২, ২০২৬
ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT