চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে ধসে পড়ল সীমাখালি ব্রিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৭
জনপদ, মাগুরা
A A

মাগুরা-যশোর সড়কের সীমাখালি এলাকায় স্থানীয় চিত্রা নদীর ওপর থাকা একটি বেইলি ব্রিজ ধসে একজন সাইকেল আরোহীসহ ২ জন আহত হয়েছে।

এছাড়াও ব্রিজের ওপর আটকে গেছে ২টি ট্রাক ও ১টি পিক আপ। সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

ব্রিজের উত্তরে মাগুরা ও দক্ষিণে যশোর জেলা। এখান দিয়ে প্রতিদিন ৫ সহস্রাধিক যানবহন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে দক্ষিণাঞ্চলের যশোর, খুলনাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে।

Banglabid

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ব্রিজের দক্ষিণ দিকের বেশিরভাগ অংশই ধসে গেছে। যার ফলে এটির দু’দিকে মাগুরা যশোর সড়কের উভয় পার্শ্বে কমপক্ষে ৩ শতাধিক যানবহন আটকে গেছে।

মাগুরা সড়ক ও জনপথ বিভাগের লোকজন ব্রিজের ওপর আটকে থাকা ২টি ট্রাক ও ১টি পিক আপ উদ্ধারের চেষ্টা করছেন। রাস্তার দু’পাশে আটকে পড়া যানবহনগুলোকে বিকল্প পথ হিসাবে ঝিনাইদহ ঘুরে যাবার পরামর্শ দেয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত মাগুরা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, এটি একটি বেইলি ব্রিজ। ৩৫ বছর আগে নির্মিত এ ব্রিজের মোট দৈর্ঘ্য ৬০ মিটার। যার বেইলি অংশ হচ্ছে ৪৭ মিটার। আরসিসি অংশ হচ্ছে ১৩ মিটার।

Reneta

ব্রিজের ওপর দিয়ে মালসহ সর্বোচ্চ ১০ টন ওজনের যানবহন চলার কথা। সেখানে পাথরের খোয়া ভর্তি ১০ চাকার দু’টি ট্রাক যার ওজন ৫০ টন ও অন্য একটি মালবাহী পিকআপ একসাথে এটির ওপর দিয়ে যাবার চেষ্টা করে। এ কারণেই হয়তো ব্রিজটি ধসে পড়েছে।

তিনি আরো জানান, এটির বিকল্প হিসাবে আপাতত একটি ছোট ধরনের বেইলি ব্রিজ যে কোন পাশে নির্মাণ করা জরুরী। সে জন্যে কমপক্ষে ১ মাস সময় প্রয়োজন।

“সে সময় পর্যন্ত আপতত যশোর খুলনাসহ আশেপাশের জেলায় যাতায়াতকারী যানবহনকে বিকল্প হিসাবে মাগুরা থেকে এ পথে না এসে ঝিনাইদহ ঘুরে যেতে হবে। সেটি জনসাধারণকে জানানোর জন্যে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়া হবে।”

https://www.youtube.com/watch?v=wtVK5ByaBVg

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিজ ধস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘লা লা ল্যাণ্ড’ ছবির বাফটা জয়

পরবর্তী

ভয়েস মেইল সার্ভিস উদ্বোধন করলেন জয়

পরবর্তী

ভয়েস মেইল সার্ভিস উদ্বোধন করলেন জয়

রুটের কাঁধেই ইংল্যান্ডের টেস্ট নেতৃত্ব

সর্বশেষ

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT