চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে ‘দৃষ্টান্ত’ রাজ্জাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

নির্বাচকরা ফেলে দিয়েছিলেন বাতিলের খাতায়। বয়সের দিকে আঙুল তুলতেন কেউ কেউ। ৩৫ বছর ২৩৮ দিনের সেই আব্দুর রাজ্জাক তবু দমে যাননি। চার বছর বাদে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আলো ছড়িয়েছেন। এমন ফিরে আসা বাংলাদেশ ক্রিকেটের জন্য তো বটেই বিশ্ব ক্রিকেটের জন্যও দৃষ্টান্ত বললে খুব একটা বাড়াবাড়ি হওয়ার কথা নয়।

রাজ্জাক নিজেও মনে করছেন এই বয়সে দলে ঢুকে এমনভাবে পারফর্ম করা দৃষ্টান্ত, ‘অবশ্যই আমি এটা মনে করি। এখনকার সময়ে ক্রিকেটের যে অবস্থা…ফিটনেস, খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ব্যাপার। বোর্ডকে ধন্যবাদ দেওয়ার মতো কাজ হয়েছে। এমন সময় আমাকে নেওয়া হয়েছে, এর মানে হল কারও সময় কখনোই শেষ হয়ে যায় না।’

চন্ডিকা হাথুরুসিংহে কোচ হয়ে আসার আগে থেকেই জাতীয় দলে অনিয়মিত ছিলেন রাজ্জাক। তিনি বাংলাদেশে আসার পর রাজ্জাকের জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওয়ানডে অধিনায়ক মাশরাফী চেষ্টা করেও তাকে দলে নিতে ব্যর্থ হন।
মূর্তিকারিগর

রাজ্জাক তবু নিজেকে ফিট রাখতে নিরন্তর পরিশ্রম করে যান। প্রথম শ্রেণির ক্রিকেটে মৌসুমের পর মৌসুম উইকেটক্ষুধা ধরে রাখেন। কিছুদিন আগে দেশের একমাত্র বোলার হিসেবে ৫০০ উইকেটের মালিক হন।

হাথুরুসিংহে টাইগারদের দায়িত্ব ছাড়ার পর প্রথম টেস্ট সিরিজে হঠাৎ রাজ্জাকের ডাক পড়ে। কিন্তু প্রথম ম্যাচে জায়গা হয়নি। অবশেষে সুযোগ আসে দ্বিতীয় টেস্টে। সেখানে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট করতে রাজ্জাক নিয়েছেন চার উইকেট। তার দাপুটে বোলিংয়েই শুরু থেকে চাপে পড়ে দলটি।

ট্যাগ: আব্দুর রাজ্জাকবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ হলো বিডিওএসএনের প্রোগ্রামিং বিষয়ক দুই মাসব্যাপী কার্যক্রম

পরবর্তী

খালেদা জিয়ার রায়ে ঢাবিতে ছাত্রলীগের আনন্দ-উল্লাস

পরবর্তী

খালেদা জিয়ার রায়ে ঢাবিতে ছাত্রলীগের আনন্দ-উল্লাস

করোনাভাইরাস

রাজাকার, আলবদরসহ মানবতাবিরোধীদের তালিকা প্রকাশের উদ্যোগ

সর্বশেষ

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT