চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুব বিশ্বকাপে প্রোটিয়াদের হারিয়ে সেমিতে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

কোয়ার্টার ফাইনালে সাউথ আফ্রিকার যুবাদের ৬ উইকেটে হারিয়ে সবার আগে সেমিতে পা রেখেছে ইংল্যান্ড। প্রোটিয়াদের ২০৯ রানে গুটিয়ে দিয়ে ১১২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় টম প্রেস্টের দল।

স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক জর্জ ফন হেরডেন। শুরুতেই দুই ওপেনারের বিদায় চাপে ফেলে প্রোটিয়াদের। এরপর ডেওয়াল্ড ব্রেভিস উইকেটে থিতু হয়ে মাঠ কামড়ে লড়াই করলেও তাকে সঙ্গ দিতে পারেনি বাকি ব্যাটারা। নিয়মিত উইকেট হারিয়ে চাপেই ছিল প্রোটিয়ারা। ব্যক্তিগত ৯৭ রানে ব্রেভিস ফিরলে প্রতিরোধ গড়তে পারেনি আর কোনো প্রোটিয়া। শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে ২০৯ রান তুলে গুটিয়ে যায় হেরডেনের দল।

ইংলিশ যুবাদের মধ্যে সর্বোচ্চ ৪ প্রোটিয়া ব্যাটারকে ফিরিয়েছেন রেহান আহমেদ।

ছোট লক্ষ্যে দেখে শুনেই শুরু করে ইংলিশ দুই ওপেনার জর্জ থমাস ও জ্যাকব বেথেল। থমাস ১৯ রান করে রান আউটের ফাঁদে পরলেও অপর প্রান্তে সাবলীল ব্যাটিং করেছেন বেথেল। শেষ পর্যন্ত ৪২ বলে ৮৮ রান করে বেথেল ফিরলেও ইংলিশদের জয়ের পথে রেখেছেন উইলিয়াম লুক্সটন। ৪১ বলে ৪৭ রান করে সেমি ফাইনাল নিশ্চিত করে মাঠ ছেড়েছেন লুক্সটন।

প্রোটিয়াদের হয়ে দুটি উইকেট তুলেছেন ব্রেভিস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডব্রেভিসযুব বিশ্বকাপ-২০২২লিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তরপত্র মূল্যায়নে কঠোরতা আমাদের লক্ষ্য নয়: শিক্ষামন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

জেদ্দা কনস্যুলেটে বর্ষবরণ উৎসব উদযাপন

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ৮৬ শতাংশ শিশু শারীরিক শাস্তির শিকার

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ২০, ২০২৬

জয়ে সিরিজ শুরু করতে ২০৬ চাই বাংলাদেশের

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT