চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুব এশিয়া কাপে কেমন করবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের চার ভেন্যুতে ২৯ সেপ্টেম্বর থেকে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। বড়দের এশিয়া কাপে বাংলাদেশ দু’বার ফাইনাল খেললেও যুবারা এখনও সে স্বাদ পায়নি। এবার ঘরের মাঠে আসর হওয়ায় ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

যুবাদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আট দলের আসরে বাংলাদেশের গ্রুপে আছে পাকিস্তান ও হংকং। অন্য গ্রুপে ভারত, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার মনে করছেন, প্রথম ম্যাচ খেলার পর বোঝা যাবে বাংলাদেশ কতদূর যাবে। তবে সাবেক এ ক্রিকেটার ফাইনালে দেখতে চান যুবা টাইগারদের।

Banglabid

‘অনূর্ধ্ব-১৯ দলে আমাদের ব্যাচটা নতুন। অভিজ্ঞ খেলোয়াড় বলতে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম আছে। সে এইচপি দল, ‘এ’ দল, প্রিমিয়ার লিগে খেলেছে। বাকিরা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ খেলে দলে জায়গা করে নিয়েছে। প্রতিযোগিতামূলক পর্যায়ে তাদের উঠে আসতে সময় লাগবে। প্রথম ম্যাচ খেলার পর ধারণা করা যাবে এশিয়া কাপে কেমন করতে পারে বাংলাদেশ। যেহেতু দেশের মাটিতে হচ্ছে, সবার প্রত্যাশা থাকবে ভালো করার ব্যাপারে। আমার আশা বাংলাদেশ ফাইনালে থাকবে।’

দুই বছর পরপর অনুষ্ঠিত হয় যুব বিশ্বকাপ। আর সেটি সামনে রেখে দল পুনর্গঠিত হয়, আসে নতুন মুখ। এবারও নতুন মুখের আধিক্য। তবে অধিনায়ক তৌহিদ হৃদয়ের গত যুব বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে। তার সঙ্গে বেশকিছু উদীয়মান ক্রিকেটার উঠে আসায় আশাবাদী হান্নান সরকার।

‘দলে বেশকিছু প্রমিসিং প্লেয়ার আছে। তাদের নিয়ে স্বপ্ন দেখি, আগামী তিন-চার বছর পর তারা ভালো জায়গায় যাবে। তৌহিদ হৃদয় বেশ অভিজ্ঞ। জাতীয় দলের কোন কোন জায়গায় খেলোয়াড় দরকার সেটিতে গুরুত্ব দিয়ে দল তৈরি করেছি। ভালো অলরাউন্ডার, ওপেনার, লেগস্পিনার সবই আছে দলে।’

Reneta

২০১২ সালে যুব এশিয়া কাপের প্রথম আসরে ফাইনাল ম্যাচ টাই হওয়ায় ট্রফি ভাগাভাগি করে নিয়েছিল ভারত ও পাকিস্তান। পরে টানা দুই আসর শিরোপা জিতে নেয় ভারত। সবশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয় ক্রিকেটের নতুন শক্তি আফগানিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুব এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT