চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবলীগ নেতা হত্যা মামলায় সাবেক এমপি রানার জামিন স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২০, জুন ২০১৯
- সেমি লিড, আদালত
A A
টাঙ্গাইল-এমপি রানা-জামিন

ফাইল ফটো

যুবলীগের দুই নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ ১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এ মামলায় গতকাল রানাকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত জামিন স্থগিত করে এবিষয়টি প্রধান বিচারপতির নেত্রিতাধীন আপিল বিভাগে ১ জুলাই শুনানির জন্য নির্ধারণ করেন।

আজ বৃহস্পতিবার আদালতে রানার পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

এর আগে গতকাল এ মামলায় রানাকে জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।  তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেওয়া হয়।

এর আগে গত ৬ মার্চ এ মামলায় রানাকে ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।  পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত ৪ সপ্তাহের জন্য রানার জামিন স্থগিত করে আদেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে রানা আপিল বিভেগে আবেদন করলে সর্বোচ্চ আদালত চেম্বার বিচারপতির আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল রেখে রানার জামিন বিষয়ে জারি করা রুল শুনানির জন্য হাইকোর্টকে নির্দেশ দেন।  সে অনুযায়ী রানার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল হাইকোর্ট রায় দেন।

Reneta

এ মামলার বিবরণ থেকে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন ২০১২ সালের ১৬ জুলাই মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়ে টাঙ্গাইল শহরে এসে নিখোঁজ হন। ঘটনার পরদিন শামীমের মা আছিয়া খাতুন এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এর পরের বছর ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা করলে তা তদন্ত করে ওই বছরের ২১ সেপ্টেম্বর মামলাটি তালিকাভুক্ত করে পুলিশ।

পরে এ মামলায় গ্রেপ্তার খন্দকার জাহিদ, শাহাদত হোসেন ও হিরন মিয়া গত বছর আদালতে জবানবন্দি দেয়।

জবানবন্দিতে তারা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, এমপি আমানুর রহমান খান রানার নির্দেশেই যুবলীগ নেতা শামীম ও মামুনকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল।

অন্যদিকে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে গত ১ মার্চ আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT