রাজনীতি

যুবলীগ থেকে খালেদকে বহিষ্কার

যুবলীগ থেকে খালেদকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা বিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে বহিষ্কার করেছে যুবলীগ।

চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজু।

তিনি জানিয়েছেন: অনৈতিক কাজ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে যুবলীগ কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়াকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার রাতে গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‍্যাব। এ সময় তার বাড়ি থেকে তিনটি অস্ত্র, গুলি, ৫৮৫ পিস ইয়াবা, ১০ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা এবং ৬-৭ লাখ টাকা মূল্যের সমমান বিদেশী মুদ্রা জব্দ করা হয়েছে। অস্ত্রগুলোর একটি লাইসেন্সবিহীন, অপর দু’টি লাইসেন্সের শর্তভঙ্গ করে রাখা হয়েছিল।

বিষয়:যুবলীগ যুবলীগ নেতা খালেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…