চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধে যোগ দিলেন ইউক্রেনীয় অলিম্পিক পদকজয়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে দিন যত গড়াচ্ছে, সেনা সদস্যদের সাথে যুদ্ধের ময়দানে সাধারণ নাগরিকদের অংশগ্রহণ বাড়ছে। একের পর এক নাম লেখাচ্ছেন ক্রীড়াবিদরাও। দুই ফুটবলারের যুদ্ধের ময়দানে মৃত্যুর সংবাদের পর এলো একজন অলিম্পিক পদকজয়ীর যোগ দেয়ার খবর। তিনি টোকিও অলিম্পিকে কারাতে ব্রোঞ্জজয়ী স্ট্যানিস্লাভ হোরুনা।

৩৩তম জন্মদিন দেশের জন্য উৎসর্গ করেছেন ইউক্রেনীয় তারকা অ্যাথলেট। সঙ্গে ভক্তদেরও দেশের জন্য ঝাঁপিয়ে পড়ে বুক চিতিয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন হোরুনা।

‘হ্যালো, আমার বন্ধুরা। আজ আমার জন্মদিন। তোমরা যদি আমাকে জন্মদিনের উপহার দিতে চাও, তাহলে সেই অর্থ ইউক্রেনীয় সেনাবাহিনীকে সমর্থন দিয়ে অনুদান হিসাবে পাঠাও। সোশ্যাল মিডিয়াতে ইউক্রেন উল্লেখ করে পাশে দাঁড়াও।’

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও বার্তায় হোরুনা সামরিক পোশাক পরা অবস্থায় রাইফেল ধরে ছিলেন।

অনুরাগীদের জন্য হোরুনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে সামরিক যান ও ট্যাঙ্কের ধ্বংসাবশেষের ভিডিও পোস্ট করেন। যেখানে লেখা ছিল, ‘আমরা লড়াই করব। যারা আমাদের উপর আক্রমণ করবে আমরা সেই প্রত্যেক দখলদারকে নিশ্চিহ্ন করব।’

ইউক্রেনের তারকা ক্রীড়াবিদদের মধ্যে হোরুনার নাম অন্যতম। যেখানে কারাতে বিশেষ দক্ষতা অর্জন করে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, ইউরোপিয়ান গেমস, ওয়ার্ল্ড গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও গত টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন তিনি।

Reneta

দেশকে রাশিয়ার হাত থেকে নিরাপদ করতে হোরুনার মতো ইউক্রেনীয় সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। যাদের মধ্যে ক্লিচকো ভাই, ভিটালি ও ভ্লাদিমিরের নাম রয়েছে, যারা ইউক্রেনে পরিচিতি পেয়েছেন সফল ক্রীড়াবিদ হিসেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনকারাতেরাশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT