চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে পুলিশ সদস্যসহ নিহত ১৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২৩, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় পাঁচজন পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে গুলিস্তান রোডের শুহাদা চকে এই হামলা চালানো হয় বলে জানায় পুলিশ।

বেলুচিস্তানের পুলিশ প্রধান এহসান মেহবুবের দপ্তর এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের প্রাদেশিক দপ্তরের কাছে এ হামলা চালানো হয়। এলাকাটি ‘রেড জোন’ হিসেবে পরিচিত।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ফরিদ আহমেদ এএফপিকে বলেন, ‘অন্তত ১১ জন নিহত ও আরো ২০ জন আহত হয়েছে।’ তিনি বলেন, মৃতের সংখ্যা সকালে ৫ জন ছিল। পরে তা বেড়ে যায়। এ ছাড়া আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক।

নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন।  পুলিশ সার্জন আলি মর্দান নিহতের সংখ্যা নিশ্চিত করেন।

প্রথমিক খবরে বলা হয়েছে, নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে আসা একটি গাড়ি থামানোর চেষ্টা করা হলে চালক বিস্ফোরণ ঘটিয়ে দেয়। স্থানীয় সময়ে সকাল পৌনে নয়টায় এ ঘটনা ঘটে।

Reneta

টেলিভিশন ফুটেজে বিধ্বস্ত গাড়ি এবং ব্যাপক এলাকাজুড়ে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

গত বছর আগস্ট মাসে কোয়েটার সিভিল হাসপাতালে আত্মঘাতী হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছিল। এর দু’মাস পরে পুলিশ একাডেমিতে অপর এক হামলায় নিহত হয় অন্তত ৬০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়েটা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT