চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারকে ৬টি যুদ্ধবিমান দেবে রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
রাশিয়া-মিয়ানমার-যুদ্ধবিমান

মিয়ানমারকে ৬টি সুখোই সু-৩০ মডেলের যুদ্ধবিমান সরবরাহ করবে রাশিয়া। রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগুর তিনদিনের মিয়ানমার সফরে দেশটির সঙ্গে এ ব্যাপারে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আলেক্সান্ডার ফোমিন।

সোমবার এক বিবৃতিতে ফোমিন বলেন, ‘রুশ প্রতিরক্ষামন্ত্রীর সফরে সিদ্ধান্ত হয়েছে, রাশিয়ার কাছ থেকে ৬টি সু-৩০ ফাইটার জেট কিনবে মিয়ানমার। এই প্লেনগুলো মিয়ানমারের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও যেকোন সন্ত্রাসী হুমকি প্রতিরোধে বিমানবাহিনীর প্রধান যুদ্ধবিমান হিসেবে কাজ করবে।’

ইতোমধ্যে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বিভিন্ন অভিযানে রুশ অস্ত্রশস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, হেলিকপ্টার ও যুদ্ধবিমান তাদের যোগ্যতা দেখিয়েছে বলে মন্তব্য করেন ফোমিন। এজন্যই আবারও রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে দেশটি।

রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী জানান, বর্তমানে ৬শ’র বেশি বর্মি সেনা সদস্য রাশিয়ার উচ্চতর সামরিক শিক্ষা সংস্থাগুলোতে শিক্ষাগ্রহণ করছে। এ সবকিছুই পুরো দক্ষিণপূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা আরও কঠোর করতে সাহায্য করবে বলে মনে করে রাশিয়া।

গত ২০ থেকে ২২ জানুয়ারি শোইগু মিয়ানমারে আনুষ্ঠানিক সফর করেন। সফরে দুই দেশের যুদ্ধজাহাজ একে অন্যের সীমান্তে প্রবেশ বিষয়ক একটি চুক্তি সই হয়। এছাড়া বর্মি সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করে রুশ প্রতিনিধি দল।

ট্যাগ: মিয়ানমারযুদ্ধবিমানসুখোই যুদ্ধবিমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদালতে এসে খালেদা জানলেন কোর্ট শুরু হবে দুই ঘণ্টা পর

পরবর্তী

টপ হতে হলে রাজ্জাক হওয়ার স্বপ্ন দেখতে হবে

পরবর্তী

টপ হতে হলে রাজ্জাক হওয়ার স্বপ্ন দেখতে হবে

ওপেনিংয়ে সেই ‘খোঁচাখুঁচি’, উত্তরণের উপায় কী?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT