চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ২৭, মে ২০২১
বাংলাদেশ
A A
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। আজ বৃহস্পতিবার তিনি দেশে ফিরেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস্ অপারেশন্সের আন্ডার সেক্রেটারি জেনারেল মি. জিন-পিয়েরি ল্যাক্রিক্স, ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে ও জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা মিশন সম্পর্কিত সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল কার্লোস হাম্বার্তো লোয়েতের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্ট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সহ ট্রুপ্স রোটেশনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিমানের ব্যবহার, মিশনে নিয়োজিত বিমান বাহিনীর শান্তিরক্ষীদের সুযোগ-সুবিধা, জনবল ও সরঞ্জাম বৃদ্ধি, শান্তিরক্ষীদের কোভিড-১৯ টিকাদান, ইউএএস সংযোজন, অত্যাধুনিক সি-১৩০জে পরিবহন বিমান মোতায়েন ও নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধি বিষয় সমুহ নিয়ে আলোচনা করেন।

বিমান বাহিনী প্রধানের সাথে আলোচনাকালে তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন এবং শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষীদের পেশাদারিত্বের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন. Channel i News - চ্যানেল আই নিউজ সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পেন্টাগনে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধানজেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়র, ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) এর পরিচালক মিসেস হেইডি গ্রান্ট এবং অফিস অব সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি এর দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।

সাক্ষাতকালে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১, ডেল্টা প্ল্যান, জিএসওএমআইএ এবং এসিএসএএসের অগ্রগতি, মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট, বাংলাদেশে এভিয়েশন ইন্ডাষ্ট্রি প্রতিষ্ঠা এবং মহাকাশ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগসহ মহাকাশে বাংলাদেশী নভোচারী পাঠানোর বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও বিমান বাহিনী প্রধান বাংলাদেশকে কানেক্টিভিটি হাব ও ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হিসেবে তুলে ধরে এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে বাণিজ্যিক, শিক্ষা ও সামরিক বিষয়ে যৌথ বিনিয়োগের আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এভিয়েশন কোম্পানি লকহিড মার্টিন ও এফ-১৬ বিমানের ম্যানুফেকচারিং কারখানা পরিদর্শন করেন এবং সেখানে তিনি এফ-১৬ বিমানের সিম্যুলেটর ফ্লাইং করেন। এছাড়াও, এভিয়েশন কোম্পানি বোয়িং পরিদর্শনকালে তিনি বাংলাদেশে এভিয়েশন ইন্ডাষ্ট্রি প্রতিষ্ঠা ও এ উদ্দেশ্যে বিনিয়োগের সুবিধা সহ বিভিন্ন পেশাগত বিষয়ে আলোচনা করেন এবং এফ-১৮ বিমানের সিম্যুলেটর ফ্লাইং করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পর্কিত ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ ও দেশের জন্য এ ক্ষেত্রে আরো সুযোগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা যায়। সর্বোপরি, এই সফরের মাধ্যমে দুটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং মহাকাশ কর্মসূচি, এভিয়েশন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার মত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে।

এর আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চলতি মাসের ১৪ তারিখে যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন।

ট্যাগ: বিমানবাহিনী প্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইয়াসের প্রভাবে হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

পরবর্তী

ভারতে অনুমোদন ছাড়াই ২০ ব্যক্তিকে দেয়া হলো ‘মিশ্র ভ্যাকসিন’

পরবর্তী
স্বাস্থ্যকর্মী মিশ্র ভ্যাকসিনের জন্য টিকা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে অনুমোদন ছাড়াই ২০ ব্যক্তিকে দেয়া হলো ‘মিশ্র ভ্যাকসিন’

নৌবাহিনী প্রধানের আনুষ্ঠানিক ছবি, বাংলাদেশ নৌবাহিনী ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় সফরে তুরস্কে গেলেন নৌপ্রধান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT