চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোতে হোটেল ধূলিস্যাৎ, বহু হতাহতের শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ওকলাহোমা-টর্নেডো-হোটেল

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে একটি হোটেল ভবন মাটির সঙ্গে মিশে গেছে। এ ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ডেইলি মেইল এবং অ্যাকু ওয়েদার জানিয়েছে, আমেরিকান বাজেট ভ্যালু ইন নামের এই হোটেলটি ছাড়াও পার্শ্ববর্তী হাইওয়ে ৮১ এবং ইন্টারস্টেট ৪৪ মহাসড়কের মোড়ে অবস্থিত একটি মোবাইল হোম পার্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় শনিবার গভীর রাতে ওকলাহোমার এল রেনো শহরে আঘাত হানে। ওকলাহোমার ইতিহাসে এত ভয়াবহ টর্নেডো গত ছয় বছরে এই দ্বিতীয়বার হলো।

Banglabid

টর্নেডোর ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহতের খবর পাওয়া গেলেও এখনো অগণিত মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে অ্যাকু ওয়েদার।

স্থানীয়রা জানিয়েছে, টর্নেডোটি হোটেল ভবনে আঘাত হানার কিছুক্ষণের মধ্যেই আশপাশের লোকজন সেখান থেকে আক্রান্তদের উদ্ধার করা শুরু করে। ধারণা করা হচ্ছে, ঘটনার সময় হোটেলটিতে ৩০ জনের বেশি মানুষ অবস্থান করছিল।

এল রেনোর মেয়র ম্যাট হোয়াইট জানিয়েছেন, টর্নেডোর আঘাতে বর্তমানে পরিস্থিতি খুবই গুরুতর। মোবাইল হোম পার্কটির অবস্থাও ভয়াবহ বলে জানিয়েছেন তিনি।

Reneta

স্থানীয় লোকজনদেরকে জরুরী ছাড়া অন্য যে কোনো সহায়তার জন্য শহর কর্তৃপক্ষের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজসহ সাধারণ সহায়তা ডায়াল লাইনগুলোতে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন, যেন জরুরি সহায়তা নাম্বার ৯১১ এর কোনো লাইন ব্যস্ত না থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টর্নেডো
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT