আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দাবানলে নিখোঁজ তিন

নিখোঁজ তিন ব্যক্তির জন্য আশ্রয় খোঁজার জন্য ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে একজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঞ্চলে ভয়াবহ দাবানলে তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের কাউকেই জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে না বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

নিখোজঁদের নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, নিখোঁজদের মধ্যে একজন ছিলেন ৯১ বছর বয়সী এক নারী, যার পরিবার দাবানলের অগ্নিকাণ্ডে আটকা পড়েছে।

তুষারপাতের কারণে আগুন নিয়ন্ত্রণে আসলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ১হাজারেরও বেশি ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে।

যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটিতে এ বছর বৃষ্টি হয়নি বললেই চলে, এই অবস্থায় খরা দেখা দেয়ায় ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের ফলে মানুষ গৃহহীন হওয়ার পাশাপাশি তাদের ব্যবসা প্রতিষ্ঠানও হারিয়েছে।

কলোরাডোতে এর আগের দাবানলগুলো গ্রাম এলাকায় দেখা গিয়েছিল। তবে এবারের দাবানল শহরের উপকণ্ঠে ছড়িয়েছে। কিছু জায়গায় প্রচণ্ড বাতাসে বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে আগুনের তীব্রতা বেড়েছে এবং তা ভয়াবহ দাবানলে পরিণত হয়েছে।

বিষয়:কলোরাডো দাবানল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…