আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত ৭০

টর্নেডোতে বিধ্বস্ত গাড়ি ও ধ্বংসস্তূপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ব্যাপক ধ্বংস, গাড়ি ও ভবনের ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোর আঘাতে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে।

শনিবার ২শ’ মাইলেরও বেশি বিস্তৃত টর্নেডোর গতিপথে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু ধ্বংস করে যায়।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানান, শুক্রবার রাতে অন্তত চারটি টর্নেডো কেন্টাকির বিভিন্ন অংশে তাণ্ডব চালায়, এতে এক ডজনেরও বেশি কাউন্টিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক টর্নেডোটি রাজ্যটির ভেতর দিয়ে ৩শ’ ৬৫ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মৃতের সংখ্যা শতাধিক ছাড়াতে পারে। জরুরি উদ্ধারকাজে সহায়তা করার জন্য ১৮৯ জন ন্যাশনাল গার্ড সদস্যকে মোতায়েন করা হয়েছে।

এই ঘটনায় কেন্টাকিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিষয়:টর্নেডোমৃত্যুযুক্তরাষ্ট্রের কেন্টাকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…