চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ছাত্র-ছাত্রী হতাহতের ঘটনায় তথ্যমন্ত্রীর উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আবরার হত্যার ঘটনায় কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর অসংখ্য ছাত্র-ছাত্রী গুলিবিদ্ধ হয়ে হতাহত হয়, গত মাসেও এ ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে যখন স্কুলে গুলিবর্ষণে ছাত্র-ছাত্রীরা হতাহত হয়, পাকিস্তানে শিয়া মসজিদ পুড়িয়ে দেয়া হয়, তখন কি তারা সবসময় উদ্বেগ প্রকাশ করেন?

তিনি বলেন: বুয়েটে ছাত্র নিহত হওয়ার ঘটনা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত। যুক্তরাষ্ট্রে প্রতি বছর শতশত ছাত্র-ছাত্রী হতাহত হবার ঘটনায় আমি উদ্বিগ্ন।

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম-চবিসবক’র দ্বিবার্ষিক সাধারণ সভায় (২০১৭-২০১৯) প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

Banglabid

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন: কয়েকটি বিদেশি মিশন আবরার হত্যাকাণ্ডের পর উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানসহ আমাদের সকল উন্নয়ন সহযোগী রাষ্ট্রকে তাদের ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলতে চাই, এ বিষয়ে তাদের মন্তব্য অনভিপ্রেত।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার বক্তব্যে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের বিবেক তৈরির অন্যতম কাণ্ডারি হিসেবে উলে­খ করার পাশাপাশি দুঃখপ্রকাশ করে বলেন: প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে সম্পাদিক চুক্তির বিষয়ে বিবিসি বাংলা অনলাইনসহ কয়েকটি সংবাদমাধ্যম অসত্য রিপোর্ট প্রকাশ করেছিল।

Reneta

মন্ত্রী বলেন: বিদেশ থেকে আমদানিকৃত এবং চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে অশোধিত পেট্রোলিয়াম পরিশোধনের সময় উপজাত হিসেবে প্রাপ্ত এলপিজি বা তরল গ্যাস আমাদের ব্যবহারের পর উদ্বৃত্ত অংশ ভারতে রপ্তানি করবো, আর তারা লিখেছিল প্রাকৃতিক গ্যাস রপ্তানির কল্পিত সংবাদ। আবার, ভারত আমাদের নৌবাহিনীকে গ্রান্ট হিসেবে ২০টি রাডার দিচ্ছে, আর কিছু সংবাদমাধ্যম লিখেছিল, ভারত রাডার বসিয়ে চীনের ওপর নজরদারি করবে। এগুলো অসত্য সংবাদ, যা হলুদ সাংবাদিকতার পর্যায়ে পড়ে।

তথ্যমন্ত্রী বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তিনি দল-মত নির্বিশেষে ব্যবস্থা নিচ্ছেন, যা অতীতে অন্য কেউ নেয়নি। দাবি তোলার আগেই বুয়েটের ন্যাক্কারজনক ঘটনায় সন্দেহভাজন সকলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তল্লাশী চালিয়ে অপরাধের সাথে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ১১ বছরের সরকারে অনুপ্রবেশকারী ঢুকেছে। এই আবর্জনা পরিস্কার করতে আমরা বদ্ধপরিকর। ঠিক এ অবস্থাতেই বিএনপির কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে, যা সফল হবে না।

বিএনপির উদ্দেশ মন্ত্রী বলেন: বুয়েটে সনি হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শ্লীলতাহানির বিরুদ্ধে বিএনপি কি কোনো ব্যবস্থা নিয়েছিল? না, নেয়নি। অতীতটা একটু দেখুন, নিজেদের দিকে তাকান। তারপর কথা বলুন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেন: আমার-আপনার হারানো সন্তানকে পুঁজি করে কোনো সুবিধাবাদীরা নোংরা রাজনীতি করবেন না, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না, সফল হবেন না।

চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সাংবাদিকদের এ সংগঠনের সভাপতি দৈনিক করতোয়া বার্তার সম্পাদক মাহমুদুর রহমান খোকনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ডিবিসি টিভির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, ফোরামের মহাসচিব শাহীন উল ইসলাম চৌধুরী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার ফাহাদড. হাছান মাহমুদতথ্যমন্ত্রীবুয়েট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আইএস দ্বারা প্রভাবিত’ হয়ে মন্ত্রীকে ছুরিকাঘাত

পরবর্তী

আবরার হত্যায় পরোক্ষভাবে জড়িত অমিত: পুলিশ

পরবর্তী

আবরার হত্যায় পরোক্ষভাবে জড়িত অমিত: পুলিশ

বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

বরখাস্ত কর্মকর্তাদের তথ্য জানাতে হবে বাংলাদেশ ব্যাংককে

সর্বশেষ

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT