চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে হামলাকারী চিহ্নিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আটককৃত ব্যক্তির ছবি, চোখ বন্ধ ও দেহের উপরে দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলায় পাঁচজন নিহত ও ৪৮ জন আহত হওয়ার ঘটনায় হামলাকারীকে চিহ্নিত করেছে সেখানকার পুলিশ। হামলায় আহত দুই শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হোয়াইট হাউজ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আহত ১০ শিশুকে এখনও নিবির পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তারা মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে ও তাদের শরীরের হাড় ভেঙে গেছে।

স্থানীয় সময় রোববার রাতে ওই হামলার ঘটনাটি ঘটে। উইসকনসিন রাজ্য কর্তৃপক্ষ বলছে, ড্যারেল ই ব্রুকস নামে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি এ হামলা চালায়। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্রিমসাস প্যারেড চলাকালীন একটি এসইউভি গাড়ি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

নগরীর পুলিশ প্রধান ডন থম্পসন সোমবার সংবাদ সম্মেলনে জানান, ড্যারেলের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি অভিযোগ আনা হচ্ছে। তিনি আরও জানান, পারিবারিক কোনো অশান্তি থেকে এই সন্দেহভাজন ব্যক্তি হামলা চালান।

এই পুলিশ প্রধান আরও জানান, রোববারের ওই হামলা যে সন্ত্রাসী হামলা, তার কোনো তথ্য-প্রমাণ নেই। ব্রুকস একাই এ হামলা চালায়। এসময় তিনি হামলায় নিহত পাঁচ জনের নাম-পরিচয় প্রকাশ করেন। যাদের বয়স ৫২ থেকে ৮১ বছর।

ওয়াকেশা মেয়র শন রিলি বলেন, ‘এটি একটি অনুভূতিহীন ট্র্যাজেডি’। আমরা অনেকেই প্যারেডে অংশ নিয়েছিলাম এবং এ ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলাম। যেখানে আমরা নগরীর সবাই একে অন্যের পাশে থাকি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহেশখালীতে অস্ত্রসহ ৩ ‘সন্ত্রাসী’ আটক

পরবর্তী

যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, চেয়ারম্যানসহ আটক ৮

পরবর্তী
বাংলাদেশের একজন পুরুষের পোর্ট্রেট ছবি, কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, চেয়ারম্যানসহ আটক ৮

ছবি: জাকির সবুজ

মুগদায় দগ্ধ মা-ছেলের মৃত্যু

সর্বশেষ

বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT