চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ওই হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কলোরাডোর কিংস সুপার্স গ্রোসারি স্টোর নামে একটি মার্কেটে হঠাৎই গোলাগুলির আওয়াজ শোনা যায়। এরপরই ওই এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আহত অবস্থায় আটক করে পুলিশ।

কী উদ্দেশ্যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে তা এখনো জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্ত চলছে। বন্দুক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কলোরাডোর অ্যাটর্নি জেনারেল। গোলাগুলির ঘটনা লাইভ স্ট্রিমে দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে তা ইউটিউবেও প্রচার হয়েছে।

এছাড়া সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়েও তেমন কিছু জানা যায়নি। পুলিশ বলছে এ ঘটনা তদন্ত হচ্ছে। অনেক দূর থেকেও গোলাগুলির শব্দ শোনা গেছে।

কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার এক বিবৃতিতে সোমবারের ওই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি গভীরভাবে আহত এবং ক্ষুব্ধ।

বোলডার পুলিশ এই ঘটনার ২০ মিনিট টুইট করেছে। সেখানে বলা হয়েছে, বন্দুকধারী টেবিল মেসার কিং শপার্স স্ট্রিটে হামলা চালিয়েছে। এর দু’ঘণ্টা পরে লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে।

Reneta

এক প্রত্যক্ষদর্শী গোলাগুলির ঘটনা ভিডিও করেছেন। সেখানে দেখা গেছে সুপারমার্কেটের ভেতরে এবং বাইরে মরদেহ পড়ে আছে। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

এক টুইট বার্তায় কলোরাডোর গভর্নর জেয়ার্ড পোলিশ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই শোক এবং বিষাদের সময়ে হতাহতদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিহত ১০বন্দুকধারীর গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT