চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে নিহত ২০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক বিপণিবিতানে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।

এই ঘটনায় জড়িত সন্দেহে এক শেতাঙ্গকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

মেক্সিকো সীমান্ত থেকে কয়েক মাইল দূরের শহর এল পাসোর একটি ওয়ালমার্ট স্টোরে এলোপাতারি গুলিবর্ষণ করে এক যুবক।

Banglabid

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রুসিয়াস নামের এক শেতাঙ্গকে আটক করেছে তারা।

হামলার ভিডিও ফুটেজ ধারণা করা হচ্ছে, প্যাট্রিক ক্রুসিয়াস-ই একা এ হামলা চালিয়েছে।

হতাহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Reneta

টেক্সাসের মেয়র গ্রেগ অ্যাবট একে দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ দিন বলে বর্ণনা করেছেন।

নিহত ও আহতের পরিবারে প্রতি শোক ও সমবেদনা জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি বলছে, বন্দুকধারীর প্রথম হামলার তথ্য পাওয়া যায় স্থানীয় সময় সকাল ১০টায়। হামলার সময় ওয়ালমার্টের ওই দোকানটিতে ক্রেতাদের প্রচণ্ড ভিড় ছিল।

হামলার সময় সেখানে উপস্থিত একজন ব্যক্তি গুলিবর্ষণের বর্ণনা দিয়েছেন।

সিবিএস নিউজকে তিনি বলেছেন, সেখানে কর্মীরা ছিলো। তারা ভেতরে এসে বলছিলো যে, তারা কয়েকটি গুলির শব্দ শুনেছে। তখন মানুষজন সবাই কাভার নেয়ার জন্য দোকানটির ভেতর ছুটে আসছিল। আমি শান্ত থাকার চেষ্টা করছিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি ভেঙ্গে পড়ছিলাম।

এই ঘটনায় ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বেটো ওরউর্ক লাস ভেগাসে একটি প্রচারণা অনুষ্ঠান স্থগিত করে ঘরে ফিরে এসেছেন।
এর আগে তিনি একটি শ্রম ফোরামে বক্তৃতায় বলেন, যুক্তরাষ্ট্রে বন্দুকের সংস্কার নিজস্ব ইচ্ছায় আসবে না। এর উদ্যোগ গ্রহণ করা দরকার।

“এল পাসোতে এই আঘাত শেষ হবে না। সেখানে অনেক যন্ত্রণা হচ্ছে”

অন্যান্য ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীরাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিজস্ব বন্দুক রাখার নিয়ম সংস্কারের পক্ষে মত ব্যক্ত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ডের সামনে আবারও স্মিথ-দেয়াল

পরবর্তী

লন্ডন থেকে নিয়মিত দেশের সঙ্গে যোগাযোগ রাখছি: প্রধানমন্ত্রী

পরবর্তী

লন্ডন থেকে নিয়মিত দেশের সঙ্গে যোগাযোগ রাখছি: প্রধানমন্ত্রী

লিও-টবি বন্ধুত্ব

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT