মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভোটগ্রহণ। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে স্থানীয় সময় ৬টায় হিলারি-ট্রাম্পের ব্যাপারে নিজেদের অবস্থান জানানো শুরু করে স্থানীয়রা। বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হয় এই উত্তর আটলান্টিক সাগর ঘেষা রাজ্যগুলোর ভোটগ্রহণ।







