চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

সাবিত খান সাবিত খান
৬:৪৯ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-জ্যারেড কুশনার-ই-মেইল-হিলারি ক্লিনটন

দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। অন্যান্য দল থাকলেও ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটন এবং রিপাবলিকানদের ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। এবারের নির্বাচন মার্কিন ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক বলে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে।

জনমত জরিপে এগিয়ে রয়েছে হিলারি ক্লিনটন। যদিও ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ব্যবধান খুব বেশি নয়। তবে শেষ কথা বলবে ইলেকটরাল কোলেজ ভোট।

অভিবাসী বিরোধী, ইসলাম বিরোধী, সাদা জাত্যাভিমানের প্রচার করা ট্রাম্প রাজনীতিতে একেবারেই নতুন।  ব্যবসায়ী হিসেবে পরিচিত ট্রাম্পের সাথে সাবেক ফাস্র্ট লেডি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির লড়াইটা তিক্ততায় পূর্ণ। পরস্পরের প্রতি বিদ্রুপ, কথার লড়াই ভব্যতার সীমা ছাড়িয়েছে বেশ কয়েকবারই। আবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন হেরে গেলে নির্বাচনের ফল না মানার। যা মার্কিন নির্বাচন ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। তাই এবারের নির্বাচনকে দেখা হচ্ছে মার্কিন ইতিহাসের লজ্জ্বাজনক অধ্যায় হিসেবে।

Banglabid

নানা কারণেই এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে অনেক উত্তেজনা। প্রচারণার শুরু থেকেই নানা বিষয়ে উত্তাপ ছড়িয়েছেন দু’প্রার্থী। তবে সবকিছুকে ছাপিয়ে সর্বশেষ জনমত জরিপে এগিয়ে রয়েছেন হিলারি। ইলেকটোরাল কলেজ ভোটেও হিলারি শক্ত অবস্থানে রয়েছেন।

জরিপ অনুযায়ী, ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭৪টিতেই এগিয়ে রয়েছেন হিলারি। আর ট্রাম্পের পক্ষে ১৭০টি। আর বিভিন্ন অঙ্গরাজ্যের অবশিষ্ট ৯৪টির মধ্যেও বেশিরভাগেই এগিয়ে রয়েছেন হিলারি।

সর্বশেষ জরিপ অনুযায়ী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ১৩টি দোদুল্যমান ব্যাটলগ্রাউন্ডের মধ্যে কলোরাডো, ফ্লোরিডা, মিশিগান, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও উইসকনসিনে এগিয়ে হিলারি। অ্যারিজোনা, জর্জিয়া, আইওয়া, নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা এবং ওহাইয়োতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তবে ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা এবং ওহাইয়োকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দু’প্রার্থী। এসব রাজ্যের জয়-পরাজয়ই প্রেসিডেন্ট হওয়া না হওয়ার বিষয়টি নির্ধারণ করবে।

Reneta

এনবিসির সর্বশেষ জনমত জরিপে হিলারিকে সমর্থন জানিয়েছেন ৪৭ শতাংশ এবং ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন ৪১ শতাংশ ভোটার। ওয়াল স্ট্রিট জার্নালের সর্বশেষ জনমত জরিপেও এগিয়ে রয়েছেন হিলারি। ফক্স নিউজের জরিপেও হিলারি ৪ পয়েন্টে এগিয়ে আছেন।

এবারের নির্বাচনে অভিবাসীদের রেকর্ড সংখ্যক ভোট পড়বে বলে আশা করা হচ্ছে। আগাম ভোটও পড়েছে রেকর্ড সংখ্যক। যার বড় অংশই পাচ্ছেন হিলারি ক্লিনটন। ওদিকে বয়স্ক শেতাঙ্গ এবং কলেজের গন্ডি পার হয়নি এমন ভোটারদের কাছে ট্রাম্পের জনপ্রিয়তা তুঙ্গে।

এবারের নির্বাচনে প্রায় ২২ কোটি ভোটার নির্বাচিত করবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে যিনিই বিজয়ী হোন, তার সামনে থাকবে প্রবলভাবে বিভক্ত এক দেশ।

নির্বাচিত প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে ৬ ডিসেম্বর। তবে বুধবার সকালেই জানা যাবে জানা যাবে মার্কিনিদের নতুন নেতা কে হচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT