চিটাগাং ভাইকিংসের কাছে ২৯ রানের হারের পর প্রেস কনফারেন্সে নিজ দলের ফিল্ডিংকে দুষলেন কুমিল্লা ভাইকিংসের অধিনায়ক মাশরাফি মুর্তজা।
মঙ্গলবার ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে মাশরাফি বলেন: দলে ফিল্ডিংটা খারাপ হয়েছে। আমরা আরো ১০-১২টা রান বাঁচাতে পারতাম। পরের ম্যাচগুলোতে এমন স্লো ফিল্ডিং দেওয়া যাবে না। তামিমের ক্যাচ মিস না হলে ওরা চাপে থাকত।
দলের ব্যাটিং সম্পর্কে ম্যাশ বলেন: আমাদের টপ অর্ডারে দ্রুত উইকেট পড়েছে। টি-২০ তে শট খেলতেই হবে। টি-২০ উইকেট ভালো থাকে।
এ ম্যাচের ভুলগুলো শুধরে হার থেকে বের হয়ে জয়ের ধারায় ফিরতে চান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি মুর্তজা।










