চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিততে পারল না মাশরাফির কুমিল্লা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:৫৫ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বিপিএলের প্রথম ম্যাচে জয় বঞ্চিত থাকল মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে টি-২০ মহাযজ্ঞে চিটাগাং ভাংইকিংসের কাছে ২৯ রানে হারে কুমিল্লা। শেষ ওভারের  কুমিল্লার জয়ের জন্য দরকার ছিল ৪৮ রান। ওই ওভার থেকে ১৮ রান নিতে পারে শান্ত ও শরাীফ।

জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ধুঁকতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দলীয় ৯ রানের মাথায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম উইকেটের পতন হয়। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে ডোয়াইন স্মিথের বলে এনামুল হকের হাতে ধরা পড়েন কুমিল্লার ওপেনার ইমরুল কায়েস (৬)। এরপর ব্যাট হাতে কুমিল্লার হয়ে আক্রমণাত্মক হয়ে উঠতে থাকেন ওয়ানডাউনে নামা মারলন স্যামুয়েলস।

Banglabid

তবে বিপদ হওয়ার আগেই স্যামুয়েলসকে ফেরান আবদুর রাজ্জাক। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে দলীয় ৩৬ রানের মাথায় তাসিকন আহমেদের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন স্যামুয়েলস। আউট হওয়ার আগে ১৮ বলে ২৩ রান করেন তিনি। এরপর আফগান বলার মোহাম্মদ নবীর শিকার হন কুমিল্লার ওপেনার লিটন দাস। ১৮ বল মোকাবেলায় ১৩ রান করে চট্টগ্রামের উইকেট রক্ষক এনামুল হকের হাতে ধরা পড়েন তিনি।

মোহাম্মদ নবীর বোলিং পড়তেই পারেননি কুমিল্লার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। দলীয় ৫৮ রানের মাথায় মোহাম্মদ নবীর দ্বিতীয় শিকার হিসেবে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আসহার জাইদি।

ইনিংসের ১২তম ওভারে ইংলিশ পেসার সলেমন মিলসের স্লোয়ার বল বুঝতে না পেরে  সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাশরাফি। এরপর ১৩ তম ওভারে  পাকিস্তানী ইমাদ ওয়াসিম তাসকিনকে চার মেরে সূচনা করলেও পরের বলে কভারে নবীর কাছে তালুবন্দি হন  ইমাদ ওয়াসিম।

Reneta

ইনিংসের ১৮তম ওভারে  বোলিং এসে পর পর দুই বলে আল অমিন ও সোহেল তানভীরকে প্যাভিলনের পথ দেখান।

কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন  নাজমুল হোসেন শান্ত। ৪৪ বলে ছয়টি চারে এ রান করেন শান্ত। তার রানের সুবাদেই পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে কুমিল্লা। এছাড়া স্যামুয়েলস  করেন ২৩ রান।

চিটাগাং ভাইকিংসের বোলারদের মধ্যে চারটি উইকেট নেন মোহাম্মদ নবী। এছাড়া তাসকিন, রাজ্জাক, মিলস, স্মিথ প্রত্যেকে একটি করে উইকেট নেন।

এর আগে  টসে হেরে ব্যাট করতে নেমে  তামিম ইকবাল ও শোয়েব মালিকের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬১ রান করে চিটাগাং।

তামিম ইকবাল এবারের বিপিএলের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন। ৩৮ বলে ৫৪ রানের ইনিংসে ছয়টি চার ও দুটি ছ্ক্কা  হাঁকান তামিম। শেষদিকে শোয়েব মালিকের অপরাজিত ৪২ রানের সুবাদে কুমিল্লাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারে চিটাগাং।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতারক চক্রকে তারানা হালিমের হুঁশিয়ারি

পরবর্তী

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু

পরবর্তী

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু

ফিল্ডিংকে দুষলেন মাশরাফি

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT