যুক্তরাজ্যে পপ কনসার্টে ভয়াবহ বোমা বিস্ফোরণে বহু হতাহত

যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনা এলাকায় একটি পপ কনসার্টে দু’টি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৯ জন।
সোমবার রাতে এ বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এটি সন্ত্রাসী হামলা বলে পুলিশের ধারণা।
বিবিসি ও আল জাজিরা জানিয়েছে, টুইটারে দেওয়া এক পোস্টে বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। এতে বলা হয়, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জন।
ভিন্ন কোনো প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত আপাতদৃষ্টিতে এটিকে আত্মঘাতী সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছে পুলিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র পক্ষ থেকেও পুলিশের এ সন্দেহের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…








