অর্থনীতি

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়নি। সকালে লেনদেন শুরুর প্রস্তুতি নেওয়ার পরপরই ওই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ।

নিয়ম অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জে সকাল সাড়ে দশটায় লেনদেন শুরু হওয়ার কথা। কিন্তু দুপুর সাড়ে ১২টা অব্দিও সেখানে লেনদেনের কাজ শুরু হয়নি।

সংশ্লিষ্টরা বিষয়টি সমাধানে কাজ করছেন বলে জানা গেছে।

বিষয়:ঢাকা স্টক এক্সচেঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…