জয়পুরহাটের আটাপাড়া সীমান্ত এলাকা থেকে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে বিজিবি।
সোমবার রাতে বিজিবির-৩’র একটি টহল দল হিলি থেকে জয়পুরহাটগামী বাসে তল্লাশি চালিয়ে বিস্ফোরক উদ্ধার করে।
জয়পুরহাট বিজিবি-৩’র ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল খবির জানিয়েছেন,উদ্ধারকৃত বিস্ফোরক সালফার জাতীয় পদার্থ,যা দিয়ে উচ্চমাত্রার বিস্ফোরক তৈরী করা হয়। ঘটনায় জড়িতদের খুঁজতে অভিযান চালাচ্ছে বিজিবি।







