বাংলাদেশ

যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্কে চাকরি মেলা

যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্কের আধুনিক ভবন, চাকরি মেলার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্কের নির্মাণাধীন ভবন, যেখানে চাকরি মেলা অনুষ্ঠিত হবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যশোর জেলায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আগামী ৫ অক্টোবর চাকরি মেলা বসছে। ওইদিন সকাল ৯টায় চাকরি মেলার উদ্বোধন করবেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মেলায় দিনব্যাপী চলবে সেমিনার ও সিম্পোজিয়াম।

পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গির আলমের বরাতে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়, ওই মেলায় দেশের ৪০টি বড় বড় আইটি কোম্পানি অংশ নেবে। সেখানে তাৎক্ষণিক যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চাকরি দেয়া হবে।



জাহাঙ্গির আলম বলেন, তথ্য ও প্রযুক্তিতে আগ্রহী ২০ হাজার মানুষের এ পার্কে কাজের সুযোগ থাকবে। কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রি-ল্যান্সিং, কল সেন্টার ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এ চারটি সেক্টরে দেশ-বিদেশের আইটি (তথ্য ও প্রযুক্তি) শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের সুযোগ পাবেন।

চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে এই সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:চাকরি মেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…