চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে মুগডালের চাষ বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৫
কৃষি
A A

যশোরে এ বছর মুগডালের আবাদ বেড়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও পাওয়া গেছে ভালো। এখন চলছে ডাল সংগ্রহের কাজ। অন্যান্য ফসলের তুলনায় খরচ কম হওয়ায় মুগডাল চাষে আগ্রহ বেড়েছে কৃষকের।

যশোরে এ বছর মাঠের পর মাঠে মুগডালের আবাদ হয়েছে। কৃষক জানান, গত কয়েক বছর পানির অভাবে পাট পঁচানো সম্ভব হচ্ছিলো না। এবার সেই পাটের জমিতেই তারা মুগডাল আবাদ করেছেন।

স্থানীয় কৃষকরা বলেন, এবার জমিতে মুগ ডালের ভালো ফলন হয়েছে। বেশি যত্ন নেয়া লাগেনি।

সময়মতো বৃষ্টি হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় ডালের ফলন হয়েছে ভালো। এখন চলছে ফসল সংগ্রহের কাজ। পুরুষের পাশাপাশি মাঠে কাজ করছেন মহিলারাও।

বাজারে প্রতিমণ মুগ বিক্রি হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকায়। আর প্রতি বিঘায় কৃষক মুগের ফলন পাচ্ছেন ১০ থেকে ১৫ মণ। কৃষকরা বলেন, ১২০ থেকে ১৩০ টাকা প্রতি কিলো হলে মণে পাওয়া যায় ৫ থেকে ৬ হাজার টাকা। এতে আমাদের অনেক লাভ হয়। কৃষককে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।

যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস বলেন, জেলায় এ বছর মুগ ডালের চাষ হয়েছে দু হাজার ৪৫ হেক্টর জমিতে । মুগ ডাল যেমন আমাদের স্বাস্থ্যের জন্য দরকার তেমনি মাটির ‍উর্বরতা বৃদ্ধির জন্য মুগ ডাল চাষে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। এছাড়াও মুগের আবাদ বৃদ্ধিতে কৃষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্প নিয়েও আমরা কাজ করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকমুগডালযশোর
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT